আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইথিওপিয়ায় ধর্মীয় উৎসবে সরকার বিরোধী বিক্ষোভে ৫২ জন নিহত

ইথিওপিয়ায় ধর্মীয় উৎসবে সরকার বিরোধী বিক্ষোভে ৫২ জন নিহত

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে ধর্মীয় এক উৎসব চলার সময় বিক্ষোভের ঘটনায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

রাজধানী আদ্দিস আবাবা থেকে মাত্র ২৫ মাইল দূরে বিশোফটু এলাকায় ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববারের উৎসবে জড়ো হওয়া হাজার হাজার মানুষ ‘স্বাধীনতা চাই’ এবং ‘ন্যায় বিচার চাই’ বলে শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভকারী জনতাকে দমনে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। সেইসাথে লাঠিপেটা করে তাদের হটানোর চেষ্টা করে পুলিশ। এসময় পায়ের চাপায় পিষ্ট হয়ে অনেকে প্রাণ হারায় বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়।

এছাড়া বিক্ষোভের সময়কার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বহু মানুষের সমাগম ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ।

তবে দেশটির প্রধানমন্ত্রী হেইলে মারিয়াম ডেসালেন দাবি করেছেন, দাঙ্গা সৃষ্টিকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের কারণেই এই হত্যাকাণ্ড।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি সাধারণ মানুষকে রক্ষার ‘মহৎ চেষ্টার জন্য’ নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান এবং প্রাণহানির জন্য অশুভ শক্তিকে দোষারোপ করেন। এ ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

কোনও কোনও খবরে বলা হয়, সরকার বিরোধীরা পাথর ও বোতল ছুঁড়ে মারে। তবে অন্যান্য অনেক মাধ্যমে বলা হয় শান্তিপূর্ণভাবে উৎসব চলছিল।

অরোমোর একজন বিরোধী কর্মীর বরাত দিয়ে বলা হচ্ছে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে অরোমিয়া এবং আমহারা প্রদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত