আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্প ‘বোকা’, হিলারি ‘দুর্বল’ : দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক

ট্রাম্প ‘বোকা’, হিলারি ‘দুর্বল’ : দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেটিক পার্টির টিম কেইন ও রিপাবলিকান পার্টির মাইক পেন্স মঙ্গলবার প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন।

গর্ভপাত থেকে রাশিয়া ইস্যু নিয়ে বিতর্ক হলেও কেন্দ্রে ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। টিম কেইন বলেন, ‘ট্রাম্প বোকা ও উন্মাদ।’ মাইক পেন্স বলেন, ‘হিলারি দুর্বল ও অক্ষম।’

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের ভার্জিনিয়া রাজ্যের গভর্নর টিম কেইনকে রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী) হিসেবে বেছে নেন হিলারি। আর ইন্ডিয়ানা রাজ্যের গভর্নর মাইক পেন্সকে রানিংমেট করেছেন ট্রাম্প। তারা প্রেসিডেন্ট পদপ্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ওপর নির্ভরশীল। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের জন্য কোনো ব্যালট থাকে না। প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে যিনি জয়ী হন, তার পছন্দের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীও জয়ী হন, ক্ষমতায় বসেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ৩৪ দিন বাকি থাকতে ভার্জিনিয়া রাজ্যের ফার্মভিলে লংউড বিশ্ববিদ্যালয়ে কেইন ও পেন্স তাদের প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন।

আগামী ৯ অক্টোবর হিলারি ও ট্রাম্প দ্বিতীয়বারের মতো সরাসরি টেলিভিশন বিতর্কে মুখোমুখি হবেন। প্রথম বিতর্কে হিলারি জয়ী হন। ফলে দ্বিতীয় বিতর্কের মঞ্চে হিলারিকে ধরাশায়ী করতে না পারলে ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবির হতাশ হয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে টেলিভিশনে সরাসরি বিতর্ক মূলত একটি গণতান্ত্রিক চর্চা। প্রার্থীদের প্রতিশ্রুতি ও পরস্পরের ভুল-শুদ্ধ যাচাইয়ের সুযোগ পান ভোটাররা।

শেয়ার করুন

পাঠকের মতামত