আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

কাশ্মিরে সেনাঘাঁটিতে ফের হামলা

কাশ্মিরে সেনাঘাঁটিতে ফের হামলা

কাশ্মিরের কুপওয়ারা জেলায় একটি সেনাঘাঁটিতে হামলার পর ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয়েছে বলে স্ক্রলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পের দুই চৌকিদারকে গুলি করে পালিয়ে যায় জঙ্গিরা। পরে গোলাগুলিতে দুই জঙ্গি নিহতও হয়েছে।

পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর মাত্র এক সপ্তাহের মধ্যে এ হামলা হলো।

সেনা কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন, ‘কুপওয়ারা জেলার লাঙ্গাটে একটি সেনাক্যাম্পে ভোর ৫টার দিকে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। সতর্ক জওয়ানরা এর সমুচিত জবাব দিয়েছে।’

হামলার পর প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলি চললেও ভারতীয় সেনাবাহিনীর দিক থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

১৮ সেপ্টেম্বর উরিতে সেনাঘাঁটিতে হামলায় ১৯ সেনা নিহত হওয়ার পর কাশ্মিরে কোনো সেনাঘাঁটিতে এটি তৃতীয় হামলা। তিনদিন আগে বারামুল্লায় সেনাঘাঁটিতে হামলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক সদস্য নিহত হন।

শেয়ার করুন

পাঠকের মতামত