আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

এ বছর শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সন্তোস। ৫০ বছরের বেশি সময় ধরে চলা দীর্ঘ গৃহযুদ্ধের অবসানে সাহসিকতাপূর্ণ প্রচেষ্টার কারণেই তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। নরওয়ের রাজধানী ওসলো থেকে শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে প্রেসিডেন্ট হুয়ানের নাম ঘোষণা করা হয়।

বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করায় এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন। দীর্ঘ চার বছরের আলাপ আলোচনার মাধ্যমে গত মাসে ফার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তবে দেশটিতে এই চুক্তি সম্পর্কে গণভোটে ৫০ দশমিক দুই ভাগ মানুষ এই চুক্তির বিরোধীতা করেছেন। শান্তিচুক্তির পক্ষে ৪৯ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। ১ কোটি ৩০ লাখ ব্যালটের মধ্যে ৬৩ হাজারেরও কম ভোটের ব্যবধানে শান্তিচুক্তিটি প্রত্যাখ্যাত হয়েছে।

দীর্ঘ ৫২ বছরের যুদ্ধ-সংঘাতে আনুমানিক দুই লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ৬০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য নোবেল পেয়েছেন জাপানের ইউশিনোরি ওসুমি, মঙ্গলবার পদার্থে নোবেল পেয়েছেন বিজ্ঞানী ডেভিড থোলেস, ডানকান হালডেন ও মাইকেল কোস্টারলিটজ এবং বুধবার রসায়নে নোবেল পেয়েছেন ফ্রান্সের জ্যঁ পিয়েরে সোভাজ, যুক্তরাজ্যের ফ্রেজার স্টুডার্ট এবং নেদারল্যান্ডসের বার্নার্ড এল ফেরিঙ্গার।

আগামী সপ্তাহে অর্থনীতি এবং সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত