আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মানবতার সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় রূপই প্রত্যক্ষ করেছি : অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম নারী এমপি

মানবতার সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় রূপই প্রত্যক্ষ করেছি : অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম নারী এমপি

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে প্রথম নির্বাচিত মুসলিম মহিলা এমপি বলেছেন, ‘ আমি মানবতার সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় রূপই প্রত্যক্ষ করেছি’।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী বিশেষজ্ঞ মিশরীয় বংশোদ্ভূত ড. আন্নি এলি বলেন, তিনি সন্ত্রাসী ও জঙ্গিদের সাথে কাজ করেছেন। এছাড়াও যুদ্ধে ও সংঘর্ষে যারা স্বজন হারিয়েছেন এমন পরিবারের সাথে ও সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের আদর্শে উদ্বুদ্ধ তরুণদের সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে তার।

সংসদে দেয়া তার প্রথম ভাষণে এসব কথা জানান এই মুসলিম নারী সংসদ সদস্য। তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি প্রত্যেক তরুণ তার জীবনে ভুলের সম্মুখীন হতে পারে এবং অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থায় তাদের পুর্নমূল্যায়নের সুযোগ রয়েছে’।
ড.এলি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের যুক্তিসংগত কারণ রয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার কোয়ান রাজ্য থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. এলি বলেন, তিনি পৃথিবীর এমন একটি অঞ্চল থেকে এসেছেন যেখানে যুদ্ধ ও সহিংসতার কোনো অবসর নেই এবং সেখানে মেয়ে শিশুদের জন্মকে খুব একটা স্বাগত জানানো হয় না।

তিনি বলেন, ‘আমি এই দেশ জন্মগ্রহণ করিনি কিন্তু আমি এই দেশের জন্য জন্মেছি’।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার স্কুলে আমি শিক্ষালাভ করেছি যে, ধর্ম, বর্ণ, গোত্র বা জন্মস্থান দিয়ে এখানে মানুষকে বিচার করা হয় না বরং সমতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে মূলনীতিগুলোর আলোকে মানুষের মূল্যায়ন করা হয়’।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত