আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারে পাওয়া একটি পাথরের দাম এক কোটি ৭০ লাখ ডলার

মিয়ানমারে পাওয়া একটি পাথরের দাম এক কোটি ৭০ লাখ ডলার

মিয়ানমারের একটি খনিতে ১৭৫ টন ওজনের বিশাল একটি জেড পাথরের সন্ধান পাওয়া গেছে। মুল্যবান রত্ন পাথর হিসেবে পরিচিত এই পাথরটির বাজার মুল্য ধরা হচ্ছে এক কোটি ৭০ লাখ ডলার বা ১৩৬ কোটি টাকা।

দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনিতে পাওয়া পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ।

প্রায় স্বচ্ছ সবুজ রংয়ের এই পাথর মিয়ানমারে খুবই প্রসিদ্ধ। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর সেখানেই পােওয়া যায়।বিবিসি জানিয়েছে মিয়ানমারে মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে।

জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

বৃহস্পতিবার পাওয়া এই জেড পাথরটি আকারের দিক থেকে সবচেয়ে বড়। এই মূল্যবান রত্ন পাথরটি যখন পরিষ্কার করা হবে, বিভিন্ন ছোট ছোট খণ্ডে ভাগ করা হবে তখন এর দাম কয়েকগুণ বেড়ে যাবে।
জেড পাথরের নেকলেস ও ব্রেসলেট অনেক জনপ্রিয়। তার সাথে চায়নাতে বিভিন্ন মূর্তি বানাতে ব্যবহার করা হয় মূল্যবান এই পাথর।

২০১৩ সালে কানাডাতে ১৮ টন ওজনের নেফ্রাইত জেড পাথর পাওয়া যায়। সেটির বাজারমূল্য ছিল ১.৬ মিলিয়ন পাউন্ড।

জেড পাথরের দাম এখন বাড়ছে। কারণ বিভিন্ন কাজে এর ব্যবহার বাড়ছে। মিয়ানমার সরকার ও রাজনীতিবিদরা এই জেড পাথরের আবিষ্কারে তাদের আনন্দের কথা শেয়ার করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক স্থানীয় নেতা ইউ টিন্ট সু বলেন ‘এটা আমাদের সরকারের সময় পাওয়া গেছে। এটা আমাদের জনগণের জন্য সৌভাগ্য নিয়ে আসবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত