আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ আরো দুই নারীর

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ আরো দুই নারীর

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ এনেছেন দুই নারী।

অ্যাপ্রেন্টিস প্রতিযোগী সামার জারভোস অভিযোগ করেছেন, লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে ট্রাম্প তাকে টার্গেট করেন এবং তার স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করেন।

ক্রিস্টিন অ্যান্ডারসন নামে আরেক নারী অভিযোগ করেছেন, ১৯৯০-এর দশকে নিউ ইয়র্কে একটি ক্লাবে ট্রাম্প তার শরীরে হাত দেন।

ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। অভিযোগের পালায় নতুন করে নাম লেখালেন সামার জারভোস ও ক্রিস্টিনা অ্যান্ডারসন।

ডোনাল্ড ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ও তার সুনামহানির অপচেষ্টা।’

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

৪৬ বছর বয়সি অ্যান্ডারসন তার অভিযোগে বলেছেন, নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি ক্লাবে একদিন রাতে তিনি মডেলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় ট্রাম্প তার স্পর্শকাতর অঙ্গে হাত দেন। এতে তিনি ‘ভীষণ লজ্জা ও আতঙ্ক’ বোধ করেন।

অ্যান্ডারসনের ভাষায়, ট্রাম্পের চুল ও ভ্রুযুগল ভয়ংকর রকমের। তার মতো ভ্রুযুগল আর কারো নেই। ট্রাম্পের সঙ্গে তার কোনো কথা হয়নি। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না হয়তো। তিনি যে এ কাজ করতে পারেন- এটিই প্রমাণ করতে চেয়েছিলেন শুধু। অর্থাৎ ট্রাম্পের আচরণই এমন।

২০০৬ সালের সুন্দরীদের প্রতিযোগিতা অ্যাপ্রেন্টিস সিজন ৬-এর প্রতিযোগী জারভোসকে কাজ দেওয়ার কথা বলে ডেকে নেন ট্রাম্প। এ সুযোগে তাকে যৌন হেনস্তা করেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে এক আবেগঘন সংবাদ সম্মেলনে জারভোস জানান, ২০০৭ সালে ট্রাম্প তাকে বেভারলি হিলস হোটেলে ডেকে নিয়ে জোর করে তার মুখে চুমু দেন, তার সঙ্গে আরো নোংরা আচরণ করেন ট্রাম্প।

এদিকে বুধবার নিউ ইয়র্ক টাইমসের কাছে জেসিকা লিডস ও র‌্যাচেল ক্রুকস নামে দুই নারী অভিযোগ করেন, ট্রাম্প তাদের যৌন হয়রানি করেছেন। এ নিয়ে তোলপাড় চলছে। এরই মধ্যে এল আরো দুই অভিযোগ। ট্রাম্প ও তার প্রচারশিবির এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে অভিযোগকারীরা প্রমাণ নিয়ে হাজির হচ্ছেন তার বিরুদ্ধে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত