আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রতিবছর ৫ জন বাংলাদেশী ছাত্রকে বৃত্তি দেবে বৃটিশ কাউন্সিল

প্রতিবছর ৫ জন বাংলাদেশী ছাত্রকে বৃত্তি দেবে বৃটিশ কাউন্সিল

প্রতি বছর আইইএলটিএস পরীক্ষায় অংশ নেয়া ৫ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দেবে বৃটিশ কাউন্সিল। আইইএলটিএস পরীক্ষায় গড় স্কোর ৬ পাওয়া যে সব শিক্ষার্থী বিদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। বৃত্তির পরিমাণ হবে বাংলাদেশী টাকায় জনপ্রতি ৩ লাখ টাকা। তবে, বৃত্তি লাভে আগ্রহী শিক্ষার্থীকে সে সব দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, যে সব দেশে আইইএলটিএস গ্রহণযোগ্য। চলতি বছরে ১ এপ্রিল থেকে যারা আইইএলটিএস পরীক্ষায় অংশ নেবে তাদের মধ্যে যারা বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাওয়া ৩ জনকে এবং বিশ্বের অন্য আইইএলটিএস স্বীকৃতি প্রদানকারী দেশে অধ্যয়নের সুযোগ পাওয়া আরো ২ জনকে এই সুযোগ প্রদান করা হবে।

গত মঙ্গলবার সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বৃটিশ কাউন্সিলের বাংলাদেশ ডাইরেক্টর (এক্সামিনেশন) দীপ অধিকারী।

বৃটিশ কাউন্সিলের সিলেট অফিস প্রধান ও আইইএরটিএস বিজনেস ডেভেলপমেন্ট কফিল হোসাইন চৌধুরীর সঞ্চালয়নায় অনুষ্ঠানে সিলেটে কর্মরত বৃটিশ কাউন্সিলের আইইএলটিএস কোর্সের পার্টনার প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইইএলটিএস পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বৃটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফাহাদ জমান।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বৃটিশ কাউন্সিলের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশী শিক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে মেধাবী শিক্ষার্থীদেরকে বিশ্বের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নে উৎসাহিত করার লক্ষ্যে বৃটিশ কাউন্সিল এই বৃত্তি কর্মসূচি চালু করেছে। চলতি বছরও ৫ জন বাংলাদেশী শিক্ষার্থী এই বৃত্তির সুবিধা ভোগ করেছে। বৃটিশ কাউন্সিল সারা দেশের মত সিলেটের শিক্ষার্থীদেরকেও এই বৃত্তির জন্য আবেদনের আহবান জানাচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত