আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সহিংস আদর্শ রুখতে হোয়াইট হাউসের নতুন নীতি

সহিংস আদর্শ রুখতে হোয়াইট হাউসের নতুন নীতি

যুক্তরাষ্ট্রে সহিংস আদর্শ রুখতে হোয়াইট হাউস নতুন উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের আওতায় গৃহীত নীতিতে প্রাধান্য দেওয়া হয়েছে কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থাকে। প্রতিটি কমিউনিটিতে সহিংস আদর্শের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো হবে।

নীতিতে বলা হয়েছে, সহিংস আদর্শের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শিক্ষক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। নীতি প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

সহিংসতা ছড়িয়ে পড়া রুখতে প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদের পাঁচ বছরে এই প্রথম নতুন নীতি পরিবর্তন করা হচ্ছে। যেসব সহিংস গোষ্ঠী সহিংসতা ছড়াতে ঘাতকদের উদ্বুদ্ধ করছে এবং হামলা চালাতে সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কমিউনিটি ভিত্তিক প্রচার চালানো হবে।

যুক্তরাষ্ট্রের যেসব স্থানে সম্প্রতি ঘৃণামূলক সহিংস হামলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সাউথ ক্যারোলাইনা, চার্লেসটন, সান বার্নারদিনো, ক্যালিফোর্নিয়া, অরল্যান্ড, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সি।

চার্লেসটনে ঐতিহ্যবাহী আফ্রিকান-আমেরিকান গির্জায় এক কট্টরপন্থি শ্বেতাঙ্গের বর্বর হামলায় নিহত হয় নয়জন। এ ছাড়া অন্য হামলাগুলো চালিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারীরা। এ গোষ্ঠী যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা চালানোর দায় স্বীকার করেছে।

আইএসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে কৌশল প্রণয়নে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। সন্ত্রাসী এ গোষ্ঠীর লোকবল সংগ্রহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

হোয়াইট হাউসের প্রণীতি এই নীতিমালা বাতিলে কংগ্রেসের কোনো এখতিয়ার নেই। তবে এর বাস্তবায়ন ঠিকঠাক না হলে অর্থের জোগান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে কংগ্রেস।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত