আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হত্যার দায়ে সৌদি যুবরাজের মৃত্যুদণ্ড

হত্যার দায়ে সৌদি যুবরাজের মৃত্যুদণ্ড

অপরাধী যেই হোক না কেন তাকে তার প্রাপ্য শাস্তি দেওয়ার ব্যাপারে সৌদি সরকার সব সময়ই কঠোর ভূমিকা পালন করে এসেছে। এবার তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। সৌদি সরকার সৌদি যুবরাজ তুর্কি বিন সৌদ বিন আল কবিরকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি নাগরিক আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদকে হত্যার দায়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, “সৌদি যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শিরচ্ছেদের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) রিয়াদে এই শিরচ্ছেদ কার্যকর করা হয়েছে।”

বিবৃতিতে আরও জানানো হয়, আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদ যুবরাজের সহকর্মী ছিলেন। একদিন যুবরাজ ও তার ভেতর ঝগড়া হয়। বাকবিতন্ডা করার এক পর্যায়ে যুবরাজ আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদের উপর চড়াও হন। এক পর্যায়ে যুবরাজ গুলি করে তাকে হত্যা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, খুনের পর নিরাপত্তারক্ষীরা যুবরাজকে ধরে ফেলে। এরপর যুবরাজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ধারাবাহিক তদন্তের পর যুবরাজ দোষী প্রমাণিত হন।

জেনারেল কোর্ট যুবরাজকে দোষী সাব্যস্ত করে একটি রুল জারি করেন। পরে সেই রুল আপিল বিভাগে জারি করা হয়। এমনকি সুপ্রিম কোর্টেও জারি রাখা হয়। এরপর এই রুলের বিষয়ে রাজকীয় ফরমান জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যেকোনো শাস্তি কার্যকরে সরকার অঙ্গীকারাবদ্ধ। যুবরাজের মৃত্যুদণ্ডের মাধ্যমে সৌদি সরকার প্রমাণ করলো অপরাধী যেই হোক না কেন অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে সৌদি সরকার কোন আপোষ করবে না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত