আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ব্রেক্সিট নিয়ে আর গণভোট হবে না : থেরেসা

ব্রেক্সিট নিয়ে আর গণভোট হবে না : থেরেসা

ইইউতে থাকা বা না থাকা নিয়ে (ব্রেক্সিট) আর কোনো গণভোট করবে না ব্রিটেন। এ ব্যাপারে ব্রিটেন যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিবর্তনীয়।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের নেতাকে এ বার্তা দিতে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত জুনে ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর এই প্রথম কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেছেন থেরেসা মে।

১০নং ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে, থেরেসা মে ইইউ নেতাদের বলবেন, ব্রিটেনের জনগণ তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়েছে এবং এটা সঠিক ও যথার্থ যে এ সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে। দ্বিতীয়বার কোনো গণভোট হবে না। ইইউ ছেড়ে যাওয়ার পর ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যতের পথ নির্দেশই গুরুত্ব দেওয়া উচিত।

সূত্র আরো জানিয়েছে, ব্রেক্সিটের কারণে ব্রিটেন ও ইউরোপের অন্যান্য দেশগুলোতে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে তা নাকচ করে দিয়ে ইইউ নেতাদের বৈঠকে আশ্বস্ত করবেন থেরেসা মে।

থেরেসা বলেন, তিনি (ব্রিটিশ প্রধানমন্ত্রী) চান বিদায় প্রস্তুতির শেষ পর্যায়ে ইইউ যেমন শক্তিশালী হবে তেমনি ব্রিটেনও শক্তিশালী অংশীদার হবে। ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার কারণে ইইউর অন্যদেশগুলোর ক্ষতি হবে এটা তিনি চান না। তিনি চান এটি হবে মসৃণ, গঠণমূলক ও ধারবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত