আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পর্নো তারকার

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পর্নো তারকার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার অভিযোগ আনলেন পর্নো তারকা জেসিকা ড্রেইক।

শনিবার লস অ্যাঞ্জেলেস শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০৬ সালে ট্রাম্প তার কাছ থেকে ফোন নম্বর নেন এবং তাকে রাতে হোটেলে দেখা করতে বলেন। তিনি সেখানে আরো নারীকে সঙ্গে নিয়ে যান। কারণ, একা ট্রাম্পের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। জেসিকা ড্রেইক বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের প্রত্যেককে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং কোনো অনুমতি ছাড়াই চুমু দিলেন।’

সংবাদ সম্মেলনে তার আইনজীবী গ্লোরিয়া অলরেড উপস্থিত ছিলেন। তিনিই ট্রাম্পের বিরুদ্ধে আরো নারী অভিযোগকারীদের প্রতিনিধিত্ব করছেন।

ড্রেইক বলেন, অস্বস্তি নিয়ে তিনি সেখান থেকে ৩০ থেকে ৪৫ মিনিট পর চলে আসেন। তবে পরে এক কর্মকর্তা তাকে ফোন দিয়ে বলেন, ট্রাম্প তাকে হোটেলে একা যেতে বলেছেন।

ড্রেইকের মতে, এরপর ট্রাম্প নিজেই তাকে ফোন করে ফিরে যেতে বলেন এবং তার সঙ্গে পার্টি বা ডিনারে যেতে বলেন। এবারও ড্রেইক অস্বীকার করেন। এরপর ট্রাম্প জিজ্ঞাসা বলেন, ‘তুমি কী চাও? কত চাও?’

এরপর তিনি ১০ হাজার ডলারের প্রস্তাব দেন এবং তাঁর প্রাইভেট প্লেন ব্যবহার করা যাবে বলে জানান।

তবে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে বরাবরের মতো ড্রেইকের অভিযোগও অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গল্প পুরোপুরি মিথ্যা ও হাস্যকর। লোকজনের সম্মানে ট্রাম্পের সঙ্গে এ ছবি তোলা হয়েছে। ট্রাম্প এই নারীকে চেনেন না, তাকে মনে করতে পারছেন না এবং তার ব্যাপারে আগ্রহও ছিল না।’

সম্প্রতি ২০০৫ সালের একটি ভিডিওচিত্র ফাঁস হয়। এতে দেখা যায়, রিপাবলিকান দল থেকে মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নারীদের নিয়ে অবমাননাকর ও অশ্লীল ভাষায় কথা বলেছেন।

এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ক্রিস্টিন অ্যান্ডারসন, সামার জেরভস, সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদো, মিস অ্যারিজোনা টাশা ডিক্সন, জেসিকা লিডসসহ ১০ নারী।

এদিকে, নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের থেকে বেশ কিছু পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছেন। রিপাবলিকান দলের জ্যেষ্ঠ অনেক নেতা তার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত