আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাল্টিকে মস্কোর যুদ্ধ জাহাজ, রুশ সীমান্তে ন্যাটো বাহিনী

বাল্টিকে মস্কোর যুদ্ধ জাহাজ, রুশ সীমান্তে ন্যাটো বাহিনী

যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে সংশ্লিষ্ট সব পক্ষ বেশ আগে থেকেই। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার কয়েকটি যুদ্ধ জাহাজ বাল্টিক সাগরে অবস্থান নিয়েছে।

আর ন্যাটো সদস্য দেশগুলো রুশ সীমান্তে সেনা সমাবেশ করছে। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চরম আকার নেওয়ার পেক্ষাপটে যুদ্ধের এই প্রস্তুতি নেওয়া শুরু হয় বলে রয়টার্স বুধবার জানায়।

রুশ যুদ্ধ জাহাজগুলো এরইমধ্যে বাল্টিক ফ্লিটের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলোর সঙ্গে যে ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো পাল্লা ৯৩০ মাইল।

ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম নয়।

ন্যাটোতে সাধারণত সবচেয়ে বেশি অবদান রেখে থাকে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটন চাপ দিচ্ছে যুদ্ধ করার মতো চারটি গ্রুপ গঠনের। এই চারটি গ্রুপের নেতৃত্ব দিবে যুক্তরাষ্ট্র, জার্মানি যুক্তরাজ্য ও কানাডা। এই গ্রুপ চারটিকে পাঠানো হবে পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্টোনিয়া, লাটভিয়ায়। প্রতিটি গ্রুপে ইতালি, ফ্রান্স ও ডেনমার্কের মতো দেশগুলো থাকবে। এ ছাড়া প্রতিটি গ্রুপে থাকবে প্রায় ৪ হাজার সৈন্য, তাদের সাহায্য করবে পদাতিক বাহিনী ও ড্রোন ইউনিট। এ ছাড়া ৪০ হাজার সৈন্যকে প্রস্তুত রাখা হবে, যাতে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে।

এমন একটি সময় সমরাস্ত্রের এই সম্প্রসারণ করা হলো যখন আর্কটিকে সামরিক মহড়ার জন্য যুক্তরাষ্ট্র ৩০০ মেরিন সৈন্য নরওয়ে পঠিয়েছে। এর প্রেক্ষাপটে প্রতিবেশি দেশ ফিনল্যান্ড আশঙ্কা প্রকাশ করেছে যে, রাশিয়াও এই অঞ্চলে সৈন্য পাঠাতে পারে। দেশটি এরইমধ্যে বাল্টিক ফ্লিটের শক্তি বৃদ্ধি করেছে। তুরস্ক ও ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করে তুলেতে চাইছে মস্কো। এর কারণ হিসেবে প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি স্থগিত করার কথা উল্লেখ করেন। এ মাসের তিন তারিখে এই চুক্তি স্থগিত করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পরস্পরবিরোধী অবস্থান নেয় ওয়াশিংটন ও মস্কো। ২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়াকে একীভূত করে নেওয়ায় যুক্তরাষ্ট্র রাশিয়ার তীব্র সমালোচনা করেছে। এ ছাড়া ইউক্রোনীয় সংকট ঘনীভূত হওয়ায় এই দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠে। সিরিয়া গৃহযুদ্ধ নিয়েও দেশ দুটি দুই মেরুতে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থন করছে বিদ্রোহীদের আর রাশিয়া সমর্থন করছে সিরিয়া সরকারকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত