আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের কথার জবাব আর দেব না : হিলারি

ট্রাম্পের কথার জবাব আর দেব না : হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন গত শনিবার বলেছেন, তিনি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাকে আর গুরুত্ব দিচ্ছেন না। এ কারণে ট্রাম্পের কোনো কথার পাল্টাজবাব আর তিনি দেবেন না; বরং অন্যান্য বিষয়ের দিকেই বেশি মনোযোগ দিতে চান।

হিলারি বলেন, ‘আমি তাঁর (ট্রাম্প) সঙ্গে সাড়ে চার ঘণ্টা বিতর্ক করেছি। এখন আর তাঁর কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করি না।’ প্রচার অভিযানে যাওয়ার পথে উড়োজাহাজে বসেই সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলছিলেন হিলারি। নির্বাচনের মাত্র ১৬ দিন আগেও ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক বিতর্ক নিয়েই বেশি আলোচনা করছে গণমাধ্যম। জনমত জরিপেও তিনি হিলারির চেয়ে পিছিয়ে রয়েছেন। অবশ্য সম্প্রতি দুজনের ব্যবধান কমেছে। গেটিসবার্গে এক জনসভায় বক্তৃতা করার আগে ট্রাম্প অভিযোগ করেন, গণমাধ্যম তাঁর বিরুদ্ধে গল্প বানাচ্ছে। তারা তাঁকে ‘যতটা সম্ভব খারাপ ও বিপজ্জনক’ ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চায়।

 যাঁরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, তিনি এখন ৮ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আরও বেশি আসনে বিজয়ী করার প্রতি মনোযোগ দিচ্ছেন। ট্রাম্প যা খুশি বলতে পারেন। তিনি যেভাবে ইচ্ছা নিজের প্রচার কার্যক্রম চালাতে পারেন। দুই প্রতিদ্বন্দ্বীর প্রতিশ্রুতি তফাত মার্কিন জনগণই নির্ধারণ করবে।

৬৮ বছর বয়সী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেছেন, তিনি কংগ্রেসে নিজ দলের অবস্থান আরও পাকাপোক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করবেন। নির্বাচনী প্রচার অভিযানের শেষ দিনগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে জনগণকে জানাতে হবে। ট্রাম্পের গ্রহণযোগ্যতা নিয়ে রিপাবলিকান পার্টির মধ্যেই বিভক্তি দেখা দিয়েছে। ডেমোক্রেটিক পার্টিকে এই পরিস্থিতির সুবিধা কাজে লাগাতে হবে।

 নভেম্বর মার্কিন জনগণ বারাক ওবামার উত্তরসূরি প্রেসিডেন্টকে বেছে নেবেন। পাশাপাশি ১০০ জন সিনেটর এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যকেও দুই বছরের জন্য নির্বাচিত করবেন ভোটাররা। কংগ্রেসের দুই আসনেই এখন রিপাবলিকান নিয়ন্ত্রণ রয়েছে। বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত