আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হিলারির ই-মেইল তদন্ত করে আইন লঙ্ঘন করছেন এফবিআই প্রধান!

হিলারির ই-মেইল তদন্ত করে আইন লঙ্ঘন করছেন এফবিআই প্রধান!

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্ত করছে এফবিআই। নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মধ্যে হিলারির ইমেইল তদন্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্রেট দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, হিলারির ইমেইল তদন্তের বিষয়ে এফবিআই প্রধান জেমস কমি যা করছেন তাতে তিনি আইন লঙ্ঘন করছেন।

মার্কিন সিনেটের ডেমোক্রেট নেতারা বলেছেন, হিলারি ক্লিনটনের ই-মেইল পুণরায় তদন্ত এবং তার ফলাফল প্রকাশ করে আইন বর্হিভূূত কাজ করছে এফবিআই। তাদের এমন কাজে হিলারির নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। জনমনে হিলারিকে নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

শুধু তাই নয় নতুন করে ই-মেইল বিতর্কের জের ধরে হিলারির জনপ্রিয়তায় ধস নেমেছে। এর আগের জরিপে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। অথচ জনমত জরিপে সেই ব্যবধান কমিয়ে হিলারির কাছাকাছি চলে এসেছেন ট্রাম্প। এখন দুজনের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্ট।

ইমেইল বিতর্কের কারণে আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর মধ্যেই হিলারির জনপ্রিয়তা কিছুটা কমে গেছে।

ডেমোক্রেট নেতা হ্যারি রেইড বলেছেন, এফবিআই প্রধান জেমস কমি আইন লঙ্ঘন করছেন। এর ফলে নির্বাচন প্রভাবিত হতে পারে।

নির্বাচনের মাত্র দু’সপ্তাহ আগেই হিলারির ই-মেইল পুনরায় তদন্তের ঘোষণা দেয় এফবিআই। তাদের এমন ঘোষণায় মোটেও বিচলিত নন বলে জানিয়েছেন হিলারি। তার মতে, নতুন তদন্তের আগের ফলাফলের কোনো পরিবর্তন হবে না। এছাড়া নতুন তদন্তের ফলাফল জনগণের সামনে প্রকাশ করারও আহ্বান জানান হিলারি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত