আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মির : পাকিস্তানের গুলিতে ৭ ভারতীয় নিহত

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মির : পাকিস্তানের গুলিতে ৭ ভারতীয় নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আন্তঃসীমান্ত এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি ও বেশ কয়েকটি গ্রামে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক সেনাসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার জম্মু-কাশ্মিরের একাধিক এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা এএনআইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর রামগর সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে দুই নারী ও দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। এ ছাড়া জম্মু-কাশ্মিরের সাম্বায় আরো এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে, জম্মু-কাশ্মিরের রামগরের নওশেরা ও আরনিয়ায় পাক সেনাবাহিনীর গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাক সেনাবাহিনী বিনা উস্কানিতে ভোর ৬টার দিকে জম্মুর একাধিক সেনা চৌকি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গুলিবর্ষণ শুর করে।

এনডিটিভি বলছে, পাক অধিকৃত কাশ্মিরের ভেতরে ঢুকে জঙ্গি আস্তানায় গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক অভিযানের পর থেকে এখন পর্যন্ত আন্তঃসীমান্তে ৬০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে।

গতকাল লাইন অব কন্ট্রোলের কাছে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক নারী ও এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ভারি অস্ত্রে সজ্জিত জঙ্গিদেরকে ভারতের ভেতরে প্রবেশে সহায়তায় নিরলসভাবে চেষ্টা করছে পাকিস্তান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত