আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

কেমন কাটে ওবামার দিন-রাত

কেমন কাটে ওবামার দিন-রাত

বারাক হুসেইন ওবামা। যিনি যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি নিজের ও পরিবারের জন্য সময় বের করেন।

‘হোয়াইট হাউস’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ ভবনগুলোর একটি। এতে বসবাসকারীদের নিয়ে বিশ্বের মানুষের কৌতূহলের সীমা নেই। কিভাবে তাদের দিন শুরু ও শেষ হয়। তা জানতে উদগ্রীব থাকেন কোটি কোটি মানুষ।


বারাক ওবামার হোয়াইট হাউসের জীবনধারা কেমন সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইমস’ এর প্রতিবেদনে ছাপা হয়। তবে আর দেরি কেন জেনে নেওয়া যাক কিভাবে তিনি তার দিন শুরু করেন।

প্রতিদিন সকাল পৌনে ৭টার দিকে ঘুম থেকে ওঠেন বারাক ওবামা। পরে ব্যায়ামাগারে গিয়ে ‘কার্ডিও’ ও ‘ওয়েট’এ দু’ধরনের শরীরচর্চা করেন।

ওবামার দিনলিপি

ব্যায়াম শেষে স্ত্রী মিশেল এবং দু’ মেয়ে মালিয়া ও সাশার সঙ্গে সকালের নাস্তা সেরে ফেলার চেষ্টা করেন। পরে মেয়ে দু’জনকে নিয়ে স্কুলে যান। মেয়েদের স্কুলে যাওয়ার পর দেশ চালানোর কঠিন দায়িত্বে যান বারাক ওবামা।

তারপর সারাদিন কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে পরিবারের সঙ্গে ডিনার সেরে ফেলেন। ওবামা নিজেই জানিয়েছেন, তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকেন। ট্রিটি রুমে গভীর রাত পর্যন্ত জেগে থাকা তার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম।



এ সময় ওবামা বসেন তার ভাষণগুলো নিয়ে। ভাষণ নিয়ে কোনো বক্তব্য থাকলে, রাতেই মেইল পাঠান অফিসের কর্মীদের কাছে। কোনো জরুরি কাজ থাকলে, রাতেই ডেকে নেন সংশ্লিষ্ট কর্মীকে। এরই মধ্যে ডেইলি ব্রিফিং বুক পড়ে ফেলেন। তার পরে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের থেকে পাঠানো ১০টি করে প্রশ্ন, অভিযোগ যাবতীয় কিছু পড়েন।

তাই বলে এ নয় যে, রাতে ওবামা শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকেন। এরই ফাঁকে সময় বের করে স্ত্রী মিশেলের সঙ্গে ‘ব্রডওয়াক এম্পায়ার’, ‘গেম অফ থ্রোনস’ বা ‘ব্রেকিং ব্যাড’-এর মতো টিভি শো’গুলো দেখেন। এ সময়ে অন্তত ৪টি খবরের কাগজ ও খেলার চ্যানেলগুলোতেও চোখ বুলিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে রাত জাগার জন্য ওবামা চা বা কফি কিছুই পান করেন না। তিনি গুনেগুনে হালকা লবণ দেওয়া ৭টি অ্যালমন্ড খেয়ে নেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত