আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের জয়ের পেছনে যেসব কারণ

ট্রাম্পের জয়ের পেছনে যেসব কারণ

সব জরিপ ও ধারণা মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অথচ প্রেসিডেন্ট হওয়া তো দূরের কথা, ট্রাম্প যোগ্য প্রার্থী কিনা সে বিষয়ে শুরু থেকে ছিল বির্তক ছিল। এমনকী প্রার্থী হওয়ার পর অনেকে ধারণা করেছিলেন শেষ পর্যন্ত হয়ত প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকতে পারবেন না ধনকুবের ট্রাম্প। কিন্তু এত কিছু সত্ত্বেও কী কৌশলে শেষ হাসি হাসলেন ট্রাম্প?

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে জিততে তিনি বেশ কয়েকটি কৌশল অবলম্বন করেছিলেন; যা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের হয়ত কল্পনায়ও ছিল না।

‘আমেরিকাকে আবার মহান করুন’ এই শ্লোগান দিয়ে প্রচারে নামেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রচারণার সময় আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেয়াল তুলে দেওয়া এবং মুসলমানদের অভিবাসন সাময়িকভাবে বন্ধ রাখার কথা। এতে তিনি ব্যাপক সাড়া পান শ্বেতাঙ্গ আমেরিকানদের কাছে থেকে। তাই অনেকের কাছে ট্রাম্প ছিলেন ‘খাঁটি’ আমেরিকান প্রার্থী।

যেসব জায়গায় দরকার ছিল, সেগুলোতে জোরালো আঘাত হেনেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক প্রচারণা চালান তিনি। মূলত কৃষ্ণাঙ্গ ও শ্রমিক শ্রেণির শ্বেতাঙ্গ ভোটারদের ওপর নির্ভর করে রাজ্যগুলোতে কয়েক দশক ধরে গেঁড়ে বসেছিল ডেমোক্রেটরা। কিন্তু ওই সব শ্বেতাঙ্গ শ্রমিক এবার দল বেঁধে ট্রাম্পকে ভোট দিয়েছেন।

গ্রামীণ মানুষেরও ভোট পেয়েছেন ট্রাম্প। বিশেষ করে যারা কায়েমি শক্তির কাছে উপেক্ষিত বোধ করেন এবং উপকূলীয় অভিজাতদের পেছনে পড়েছিলেন। তারা এবার ট্রাম্প শিবির থেকে নিজের পক্ষে আওয়াজ শুনেছেন।

ট্রাম্প জয়ী হওয়ার পর এখন অনেকে বলছেন, অনেকটা পরিকল্পিতভাবে ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় বির্তকের জন্ম দিয়েছেন। এর ফলে সব সময় আলোচনার কেন্দ্রে ছিলেন ট্রাম্প।

দুই সপ্তাহ আগেও ট্রাম্পের এই বিজয়ের পথ ততোটা স্পষ্ট ছিল না। হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভারের বিষয়ে এফবিআই পরিচালক জেমস কোমি নতুন করে তদন্তের কথা ঘোষণা করার পর পরিস্থতি বেশ পাল্টে যায়। জরিপে জোরালো প্রতিযোগিতার আভাস থাকলেও কোমির ওই চিঠির কারণে ট্রাম্পের শক্ত অবস্থান তৈরি হয়। অন্যদিকে হিলারির প্রেসিডেন্ট হওয়ার আশা মলিন হয়েছে।

এ যাবতকালের সবচেয়ে ব্যতিক্রমী রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন ট্রাম্প, কিন্তু প্রমাণ হলো, ট্রাম্প অনেক অভিজ্ঞ রাজনীতিকের চেয়েও ভাল জানেন। ট্রাম্প উইসকনসিন ও মিশিগানের মতো রাজ্যগুলো সফর করেছেন; যেগুলোকে অনেকে দুর্গম বলেছিল। মানুষের দ্বারে দ্বারে না গিয়ে তিনি বড় বড় সমাবেশ করে ভোটারদের ঘর থেকে বের করে এনেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত