আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

লস এঞ্জেলেসসহ বিভিন্ন সিটিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

লস এঞ্জেলেসসহ বিভিন্ন সিটিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় দেশটির বিভিন্ন নগরীতে বৃহস্পতিবার রাতেও বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দ্বিতীয় রাতের মতো ট্রাম্প বিরোধী এ বিক্ষোভ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, বাল্টিমোরে প্রায় ৩শ’ মানুষ বিক্ষোভ করেছেন। তারা ‘আপনি আমাদের প্রেসিডেন্ট না!’ বলে শ্লোগান দেয়। তাদের হাতে ছিল বিভিন্ন প্লাকার্ড। একটিতে লেখা ছিল, ‘আমরা ঘৃণ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচিত করিনি।’

শিকাগো, ডেনভার, ডালাসসহ বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়েছে।

শিক্ষার্থী কাইলা পিলো (২১) বাল্টিমোর সান সংবাদপত্রকে বলেন, ‘আমরা এখন কেবল তাই প্রদর্শন করছি যা আগামী চার বছর ঘটতে যাচ্ছে। চার বছর ধরে প্রতিরোধ চলবে।’

তিনি জানান, তিনি ফেসবুকে ট্রাম্প বিরোধী প্রচারণা চালাচ্ছেন। তার উদ্দেশ্য হাজার হাজার মানুষকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উৎসাহিত করা।

এর আগে বৃহস্পতিবার দিনের বেলা সান ফ্রান্সিস্কো, লস এঞ্জেলেস ও অন্যান্য নগরীতেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদেরও বেশিরভাগ ছিলেন শিক্ষার্থী। তারা স্কুল-কলেজ বাদ দিয়ে বিক্ষোভে অংশ নেন।

সান ফ্রান্সিস্কোতে প্রায় এক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সিটি হলের দিকে যায়। তাদের বেশিরভাগই ছিল হাই স্কুলের শিক্ষার্থী। তারা শ্লোগান দিচ্ছিল, ‘আপনি আমাদের প্রেসিডেন্ট না!’। এ সময় তারা রাস্তাও অবরোধ করে। তাদের হাতে প্লাকার্ডও ছিল। কয়েকটিতে লেখা ছিল, ‘ট্রাম্পের বিরুদ্ধে ট্রান্স’ এবং ‘সবার জন্য নিরাপদ আমেরিকা গড়ে তোল।’

পামেলা ক্যাম্পোস (১৮) সান ফ্রান্সিস্কো ক্রোনিকলকে বলেন, ‘আমরা বিক্ষোভ করছি কারণ আমরা সবার অধিকারের জন্য দাঁড়াতে চাই।’

তার মতে, ‘ডোনাল্ড ট্রাম্প একজন বর্ণবাদী। তিনি সকল অভিবাসী, সকল মুসলিমদের আক্রমণ করছেন। আমি গতকাল আমার সব সহপাঠিকে কাঁদতে দেখেছি।’

নাপা ও হেইওয়ার্ডসহ উত্তর ক্যালিফোর্নিয়ার বিভিন্ন নগরীতেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ করেছে। তারা বিভিন্ন প্লাকার্ড বহন করেছে। এতে লেখা ছিল, ‘ট্রাম্পকে ছুঁড়ে ফেলো’ ও ‘ট্রাম্প ঘৃণাকারীদের ভালোবাসি’।

ডেইজি রিভেরা (২৪) ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রথমে আমি তার নির্বাচিত হওয়াটা মেনে নিয়েছিলাম। তবে গতকাল যখন আমি হিলারির বক্তব্য শুনছিলাম। আমি তখন কান্না থামাতে পারিনি।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আমরা তার মত বর্ণবাদী, অভিবাসী ও নারীবিদ্বেষীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছি।’

নিউইয়র্কে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে প্রায় ২শ’ ট্রাম্প বিরোধী বিক্ষোভকারী জড়ো হন।

বুধবারও বিভিন্ন নগরীতে হাজার হাজার মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেন। আগামী সপ্তাহেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে সামগ্রিকভাবে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল।

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বিক্ষোভকারীদের প্রশংসা করেন। তবে তিনি রাস্তায় যান চলাচলে বিঘ্ন না সৃষ্টি এবং সম্পদের ক্ষতি না করতে বিক্ষোভকারীদের আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত