আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তৃতীয় দিনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

তৃতীয় দিনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

 টানা তৃতীয় দিনের মতো ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র।

মিয়ামি, আটলান্টা, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, ওকল্যান্ড, ওরেগন, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোসহ কয়েকটি শহরে শুক্রবার রাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

অভিবাসন, মুসলিম বিদ্বেষ ও নারীদের প্রতি ট্রাম্পের রূঢ় দৃষ্টিভঙ্গির প্রতিবাদে এসব শহরে বিক্ষোভ চলছে তিন দিন ধরে। এ ছাড়া মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ করার যে ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তারও প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা দাবি করছেন, তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে মেনে নেবেন না। যদি মানতেই হয়, তবে ট্রাম্পকে তার বিধ্বংসী প্রতিশ্রুতি থেকে সরে আসতে হবে।

রয়টার্স অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পোর্টল্যান্ডে কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দাঙ্গা পুলিশের সজ্জায় থাকা পুলিশ সদস্যদের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসীয় বস্তু নিক্ষেপ করে পুলিশ। এ সময় অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

লস অ্যাঞ্জেলেস শহরে কয়েক শ বিক্ষোভকারী রাস্তা আটকে অবস্থান গ্রহণ করেন। ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে পড়ে। তারা ট্রাম্পবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। তারা স্লোগান দিতে থাকে- ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা প্রত্যাখ্যান করছি’, ‘রাস্তা কাদের, আমাদের রাস্তা’।

উল্লেখ্য, ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প বিজয়ী হওয়ার পর তার বিরুদ্ধে বিক্ষোভ ফুঁসে ওঠে। বিক্ষোভ চলছেই। তবে বিক্ষোভকারীদের দাবির প্রতি কোনো সাড়া না দিয়ে উল্টো এর জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত