আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউজিল্যান্ডে আবার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডে আবার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডে আবার ভূমিকম্প হয়েছে।

দেশটির দক্ষিণ অঞ্চলে এবার ৬ দশমিক ১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম দফার ভূমিকম্পে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দ্বিতীয় দফার ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় দুপুরে। ক্রাইস্টচার্চের উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র। দ্বিতীয়বার আবার কেঁপে উঠলে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউজিল্যান্ডজুড়ে। লোকজন রাস্তা ও খোলা জায়গায় আশ্রয় নেয়।

নিউজিল্যান্ডে রোববার মধ্যরাতে একই এলাকায় প্রথম দফায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে সুনামি সতর্কতা জারি করা হয়। পূর্ব উপকূল থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প হওয়ার পর বেশ কয়েকটি পরাঘাত (আফটার শক) হয়। সব মিলে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ডের মানুষ। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।

প্রথম ভূমিকম্পের পর পূর্ব উপকূলে ২ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এরপর কোনো কোনো স্থান থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

সোমবার হেলিকপ্টারযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জন কি। তিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে না


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত