আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ সীমান্তে ছুটছে রোহিঙ্গারা, গুলি করছে মিয়ানমারের সেনাবাহিনী

বাংলাদেশ সীমান্তে ছুটছে রোহিঙ্গারা, গুলি করছে মিয়ানমারের সেনাবাহিনী

প্রাণ বাঁচাতে মিয়ানমারের পশ্চিমের রাজ্য রাখাইন থেকে শত শত রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছে। তবে এদের কাউকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাখাইন রাজ্যের মংড়ুতে গত মাসে পুলিশের ওপর হামলাকে কেন্দ্র করে বিদ্রোহীদের দমন অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযান চলাকালে সেনাবাহিনী কয়েকটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালায়। এমনকি হেলিকপ্টার গানশিপ থেকে গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সহিংসতায় রাজ্যটিতে এ পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ।

রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তবর্তী নাফ নদী পাড়ি দিচ্ছেন রোহিঙ্গারা। কিন্তু তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রোহিঙ্গাদের কয়েকটি নৌকা মঙ্গলবার ফিরিয়ে দেওয়ায় সেগুলো এখন সমুদ্রে ভেসে আছে । আবার সীমান্ত পাড়ি দেওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী রোহিঙ্গাদের পেছন থেকে গুলিও করেছে।

রয়টার্সের পক্ষ থেকে  বুধবার রাখাইনের উত্তরে বসবাসরত চার রোহিঙ্গার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা রয়টার্সের সাংবাদিককে বলেছেন, ‘বাসিন্দারা আমাকে জানিয়েছেন নদীর তীরে ভীড় করা রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়ে সেনাবাহিনী প্রায় ৭২জনকে হত্যা করেছে।’

মংড়ুর এক বাসিন্দা জানিয়েছেন, ১০টি গ্রাম থেকে আসা নারী ও শিশুরা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং  নৌকায় ওঠার সময় বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, সাগরে অনেক লাশ ভেসে বেড়াচ্ছে। এই লোকগুলো একসঙ্গে দেশ ছাড়ার চেষ্টা করেনি। তারা ২০ অথবা ৫০ জনের গ্রুপ করে নৌকায় উঠে পালানোর চেষ্টা করছিল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম বলেছেন, ‘ ৪০ নারী ও ২৫ শিশুসহ ৮৬ রোহিঙ্গাকে মঙ্গলবার টেকনাফ সীমান্ত থেকে পুশব্যাক করা হয়েছে। এরা সবাই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল এবং তারা দুই ইঞ্জিনের একটি নৌকায় করে এসেছিল। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নজরদারি বাড়িয়েছি এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছি।’

 প্রসঙ্গত, ২০১২ সালেও রাখাইনে চরমপন্থী বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা চালিয়েছিল। ওই ভয়াবহ দাঙ্গার পর অনেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল। তবে তাদের সীমান্তে আটকে দেয়া হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত