আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারতে নোট বাতিল : ৪০ জনের প্রাণহানি

ভারতে নোট বাতিল : ৪০ জনের প্রাণহানি

৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর ভারতে বিপাকে পড়েছেন দেশটির নাগরিকরা। ভোগান্তিতে বিপর্যস্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে অনেকেই আত্মহত্যা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। নোট বাতিলের এ ঘটনায় বিপাকে পড়েছেন দেশটির বেশিরভাগ নিম্নবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, গত ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেয়ার পর উত্তর প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। নোট অবৈধ ঘোষণা দেয়ার পর এদের অনেকেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

আসাম, মধ্যপ্রদেশ, ঝারখণ্ড ও গুজরাটে তিনজন করে এবং তেলেঙ্গানা, বিহার, মুম্বাই, কেরালা ও কর্ণাটকে দুজন করে মারা গেছেন। এ ছাড়া দেশটির উডিষা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ছত্রিশগড়, রাজস্থান এবং পশ্চিমবাংলায় ৭ জন নিহত হয়েছেন।

ভাড়া পরিশোধে খুচরা রুপি না থাকায় উডিষায় এক রিকশাচালক একটি পরিবারকে রিকশায় নিতে অপারগতা প্রকাশ করে। পরে ওই পরিবারের সঙ্গে থাকা জ্বরে আক্রান্ত দুই বছর বয়সী এক শিশু মারা যায়। একই সঙ্গে উত্তর প্রদেশে দুই জন আত্মহত্যা করেছে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭ জন মারা গেছেন।

বুলেন্দশাহয় নোট বাতিল করতে না পেয়ে এক কৃষক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। আগামী ৪ ডিসেম্বর ওই কৃষকের মেয়ের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বাতিল নোট পাল্টানোর জন্য ব্যাংকে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে নোট পাল্টাতে না পেয়ে বাসায় ফিরে আত্মহত্যা করেন এই কৃষক। নোট বাতিলের কারণে হাসপাতালে চিকিৎসা করতে না পারায় দুই শিশু মারা গেছেন। এর আগে, ওই হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত