আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩৩ (আপডেট)

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩৩ (আপডেট)

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

গত ছয় বছরের মধ্যে এটিই ভারতের সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা। ২০১০ সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ১৪৮ জন।

কানপুরে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ইনদোর-পাটনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ১৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনটিতে প্রায় ২ হাজার আরোহী ছিলেন। প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলা ট্রেনটি দুর্ঘটনায় পড়লে আহত হন প্রায় ২০০ জন।

পাটনাগামী ট্রেনটি রেলওয়ের ঝাঁসি-কানপুর সেকশনের পুখরায়া অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। কানপুর থেকে এ স্থানের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমের মধ্যে ছিলেন। এ ছাড়া ট্রেনের বগিগুলো অনেক পুরোনো। এ দুই কারণে বেশি মানুষ মারা গেছেন।

ট্রেনটির এস-২ ও এস-৩ বগি দুটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে এ দুই বগিতে বেশি মানুষ মারা গেছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়েছে, গ্রীষ্মে রেললাইন কিছুটা প্রসারিত হয় এবং শীতে সংকুচিত হয়। এই দুই কারণে লাইনে চিড় ধরে। পুখরায়া ও মালাসা স্টেশনের মধ্যবর্তী হাসেমাউ গ্রামের মধ্য দিয়ে যাওয়া রেললাইনে এ ধরনের চিড় ধরেছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে। যদি এটি সত্যি হয়, তাহলে রেললাইন মেরামতকারী কর্তৃপক্ষ দুর্ঘটনার জন্য দায়ী হবে।

মোট ২৩ বগির ট্রেনে ১২টি স্লিপার কোচ, তিনটি সাধারণ কোচ, চারটি এসি-৩ কোচ, একটি এসি-১ কোচ ও দুটি এসএলআর (সিটিং কাম লাগেজ) কোচ ছিল। ট্রেনচালক ও গার্ড অক্ষত আছেন। তাদের বয়ান এ ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত