আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

জাপানে মঙ্গলবারের ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি আঘাত হেনেছে। ফুকুশিমা অঞ্চলে এ সুনামি দেখা দেয়। ২০১১ সালে ঠিক এই জায়গার সুনামির ফলেই দেশটিতে পারমাণবিক বিপর্যয় দেখা দিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রিখটার স্কেলে ৭.৪ মাত্রার ছিল ভূমিকম্পটি। ভূমিকম্পের পরেই সেখানে সুনামির উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ফুকুশিমা এলাকা থেকে ৬৭ কি.মি দূরের ভূমি থেকে ১০ কি.মি. নিচে এর উৎপত্তিস্থল । ভূকম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে, সেটিকে রাজধানী টোকিও থেকে অনুভূত হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, জাপানের এর প্রভাবে এই এলাকায় তিন মিটারের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির গণমাধ্যমে স্থানীয়দের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

টেলিভিশনে ফুটেজে দেখা গেছে, সমুদ্রের জাহাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

২০১১ সালের অভিজ্ঞতার কথা মাথায় রেখে উপকূলবর্তী সকল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত