আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরাইলে দাবানল, পালাচ্ছে হাজার হাজার মানুষ

ইসরাইলে দাবানল, পালাচ্ছে হাজার হাজার মানুষ

ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফা নগরীতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দাবানলের ঘটনায় হাজার হাজার মানুষ পালিয়ে গেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, দমকল কর্মীরা দাবানল নেভানোর চেষ্টা করছেন। সেনাবাহিনী দমকল কর্মীদের সহায়তার জন্য রিজার্ভ বাহিনী তলব করেছে। অনেক বাসিন্দা তাদের বাড়িঘরে আটকা পড়েছেন। সূত্র-বাসস।

দমকল বাহিনীর এক মুখপাত্রের তথ্যানুযায়ী, অনেক বাসিন্দা তাদের বাড়িঘরে আটকা পড়েছেন। জেরুজালেমের শহরতলীর দুটি এলাকা এবং অধিকৃত পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপনা তালমনের কাছে আগুন ছড়িয়ে পড়েছে। টানা দুই মাসের খরার পর বৃহস্পতিবার এ আগুন লাগে।

কার্মেল অঞ্চলের উদ্ধারকারী সেবা সংস্থার প্রধান নাফতালি রোটেনবার্গ বলেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং একটি বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, অনেকক্ষেত্রে বাসিন্দাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের বাড়ি থেকে সরিয়ে আনা হচ্ছে।

নিজ বাড়ি থেকে পালিয়ে আসা হাইফার বাসিন্দা ইয়ায়েল হামে বলেন, এটা খুবই ভীতিকর ছিল। তিনি বলেন, প্রায় ২০ তলার মত উঁচু হয়ে আগুন জ্বলছে।

হামে বলেন, ২০১০ সালে লাগা আগুনের চাইতে এবারেরটা আরো বেশি ভয়ঙ্কর হতে পারে। ২০১০ সালের দাবানলে সেখানে ৪৪ জনের প্রাণহানি হয়েছিল।

হাইফা মেয়র ইয়োনা ইয়াহাব বলেন, নগরীতে বসবাসকারী আড়াই লাখ মানুষের মধ্যে ৬০ হাজার জনকে অপসারণ করা হয়েছে।

পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, ছয়টি পৃথক দাবানলের কারণে হাইফার পাঁচটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

মাগেন ডেভিড আডম মেডিক্যাল সার্ভিস জানায়, এবারের দাবানলে আহত হয়ে কমপক্ষে ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ওই এলাকায় কমপক্ষে ১৫ টি দাবানলের সৃষ্টি হয়েছে।

মিটিওটেক মেট্রোলজি ওয়েবসাইটের প্রধান নোয়া ওলফসন বলেন, শরতের তীব্র শুষ্ক বাতাসে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাবাসে আশার কিছু নেই। বাতাস কিছুটা কমতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুর আগ পর্যন্ত বৃষ্টির সম্ভবনা নেই।

স্বরাষ্ট্র মন্ত্রী এরদান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্ধেক আগুন লাগানো হয়েছে। তিনি একে আগুন সন্ত্রাস বলে উল্লেখ করেছেন। আর শিক্ষামন্ত্রী দাবানলের জন্য দেশের আরব সংখ্যালঘুদের দিকে আঙুল তুলেছেন।

তবে ইসরাইলি পার্লামেন্টে আরব ব্লকের প্রধান আইমান ওদেহ বলেন, তাৎক্ষণিকভাবে এ অভিযোগ আরবদের বিরুদ্ধে উস্কানির শামিল।

তিনি বলেন, দাবানলে আরব সংখ্যালঘুদের বসবাসের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমরা শতশত ও হাজার হাজার বছর ধরে এ দেশে বসবাস করছি এবং আমরা এটা পুড়িয়ে দিতে পারি না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত