আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পরিবারসহ ট্রাম্পের নিরাপত্তায় দিনে খরচ ১০ লাখ ডলার

পরিবারসহ ট্রাম্পের নিরাপত্তায় দিনে খরচ ১০ লাখ ডলার

নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের দুই সদস্য জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রতিদিন ১০ লাখ ডলার খরচ হচ্ছে। আর এই বিশাল অংকের টাকা শহরের তহবিহলের বদলে কেন্দ্রীয় তহবিল থেকে যোগান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অনলাইনে দেওয়া একটি আবেদনে সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো এবং কাউন্সিলের সদস্য ড্যান গ্যারোডনিক বলেন, ট্রাম্পের নিরাপত্তা ব্যয় কেন্দ্রীয় সরকারের বহন করা উচিৎ, নগর কর্তৃপক্ষের নয়।

আবেদনে বলা হয়, ‘নির্বাচনের আগে এবং পরে আপনার ও আপনার (ট্রাম্প) পরিবারের সদস্যদের নিরাপত্তায় যত অর্থ ব্যয় হয়েছে, সেই অর্থ নিউইয়র্ক শহরের তহবিলে জমা করুন। শিগগিরই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।’

তবে ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার পর্যন্ত তাদের আবেদনে সমর্থন জানিয়েছেন ৫ শতাধিক মানুষ।

গেল ৮ নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিস্ময়করভাবে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পাওয়া ট্রাম্প। এরপর থেকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। এ নিরাপত্তায় প্রতিদিন ১০ লাখ ডলারেরও বেশি ব্যয় হচ্ছে।

সে হিসেবে প্রেসিডেন্ট হিসেবে চার বছর মেয়াদে তার নিরাপত্তায় ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, এরই মধ্যে পয়োনিষ্কাশন, পুলিশ সরবরাহ এবং শিক্ষা খাতে নিউইয়র্ক শহরের বাজেটে ঘাটতি পড়া শুরু হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত