আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আমি চুপ করে থাকবো না : রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী

আমি চুপ করে থাকবো না : রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোববার রাজধানী কুয়ালালামপুরে এক মহাসমাবেশের ডাক দিয়েছেন। ওই সমাবেশে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি চুপ করে থাকবো না।’

মালয়েশিয়ার তিতিওয়াংসা স্টেডিয়ামের ওই মহাসমাবেশে সকাল ৯টায় ১০ হাজার মালয়েশিয়ান এবং রোহিঙ্গা সমবেত হয়ে একাত্মতা প্রকাশ করেছে। নাজিব মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাটিকের (এনএলডি) প্রধান অং সাং সু চিকে তার শান্তিতে নোবেল পুরস্কারের কথা মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নাজিব সু চিকে উদ্দেশ করে বলেন, ‘যথেষ্ট হয়েছে এবার থামুন।’

তিনি বলেন, ‘এখানে আমার উপস্থিতি এটা বুঝায় না যে আমি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি। আমি এই সমাবেশ করছি। কারণ রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা মানবাধিকার লঙ্ঘন।’

প্রধানমন্ত্রী নাজিব মিয়ানমার সরকারকে এক বিবৃতে বলেন, ‘আসিয়ান চার্টারের একটি আর্টিকেলে বলা হয়েছে, অন্য কোনো দেশ অন্য বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। মিয়ানমার শুধু একটি আর্টিকেলের কথা বলছে। ওই একটি ছাড়াও আরো অনেক অনুচ্ছেদ রয়েছে। সেখানে মানবাধিকারের কথাও বলে হয়েছে।’

নাজিব বলেন, ‘তারা কি অন্ধ? তারা শুধু ওই একটি অনুচ্ছেদই দেখে? তারা আমাদের কাছ থেকে কি আসা করে? আমরা আমাদের চোখ ও মুখ বন্ধ রাখবো? তারা যা ইচ্ছা করবে আমরা কিছুই দেখবো না আর বলবো না? আমি আমার চোখ মুখ বন্ধ রাখতে পারবো না। যতদিন না রোহিঙ্গাদের নিরাপদ ব্যবস্থা করা হবে ততোদিন আমরা এর বিরুদ্ধে লড়ে যাবো। দু’দিন আগে আমি মিয়ানমার সরকারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট পেয়েছি। সেখানে বলা হয়েছে আমি যদি আজ সমাবেশ করি তাহলে আমি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি সেটাই প্রমাণ হবে।’

তিনি আরো বলেন, ‘তারা আমাকে সতর্ক করছে। কিন্তু আমি সেটার পরোয়া করি না। আমি শুধু একজন নাজিব রাজাক না, আমি এখানে এসেছি মুসলিম উম্মাহর এবং একজন মালয়েশিয়ান হিসেবে। স্টেডিয়ামে উপস্থিত জনতা মন দিয়ে তার বক্তৃতা শুনছিলেন এবং সবাই তাকে উৎসাহ দিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত