আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

১০ বছরে ৩৭ নারীকে হত্যা!

১০ বছরে ৩৭ নারীকে হত্যা!

মানুষ খুন করাই তাঁর নেশা, বিশেষ করে নারীদের। আর নারী যদি শ্বেতাঙ্গ হয়, সে ​েক্ষত্রে বেছে নেন গলা টিপে শ্বাসরোধ করার কৌশল। গত ১০ বছরে এ রকম ৩৭ জন নারীকে হত্যা করার দাবি করেছেন সেইলসন হোসে দাস গ্রাকাস। দুই বছরের মেয়েশিশুকেও হত্যা করেছেন তিনি। গত বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করার পর পুলিশের কাছে ধরা পড়েন গ্রাকাস।বিবিসির এক খবরে জানানো হয়, জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অকপটে সব স্বীকার করেন গ্রাকাস। জেল থেকে কখনো মুক্তি পেলে আবার তিনি মানুষ খুন করবেন বলে জানান। পুলিশের সঙ্গে গ্রাকাসের সাক্ষাৎকার ব্রাজিলের গ্লবো টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। গ্রাকাসের ভাষ্য, গত ১০ বছরে তিনি মোট ৪২ জনকে হত্যা করেছেন। তাঁদের মধ্যে ৩৭ জন নারী। পুরুষদের তিনি স্বেচ্ছায় খুন করেননি। তাঁদের হত্যার জন্য তাঁকে ভাড়া করা হয়েছিল।গ্রাকাস পুলিশকে জানান, কাউকে খুন করার আগে তিনি ছয় মাস ধরে তাঁকে পর্যবেক্ষণ করেন। তারপর তাঁর বাড়িতে ঢোকার সুযোগ খোঁজেন। সুযোগ পেলে বাড়িতে ঢুকে হত্যা করেন।বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রাকাস মানসিক বিকারগ্রস্ত। গণমাধ্যমের নজরে আসার জন্যই তিনি এসব কাজ করেছেন। গ্রাকাসের বক্তব্য সতর্কভাবে খতিয়ে দেখা দরকার বলে মত দেন বিশেষজ্ঞরা।

পুলিশ জানিয়েছে, গ্রাকাসের স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর নির্যাতনের শিকার হয়েছেন এমন চারজনকে খুঁজে পাওয়া গেছে। অক্টোবর মাসে ব্রাজিলের গোয়ানিয়া শহরে আরও একজন ক্রমিক খুনি খুঁজে পাওয়া যায়। তিনি ছিলেন নিরাপত্তাকর্মী। তিনি ৩৯ জনকে হত্যা করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত