আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সৌদি আরব ইসলামের অপমান করছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব ইসলামের অপমান করছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেছেন, সৌদি আরব ইসলামের অপমান করছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কলকাঠি নাড়ছে। গত সপ্তাহে ব্রিটেনের দীর্ঘদিনের মিত্র সম্পর্কে বরিস এ মন্তব্য করলেও বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান সংবাদটি প্রকাশ করেছে।

রোমে একটি সম্মেলনে বরিস বলেছিলেন, সৌদি আরব ও ইরানের আচরণ খুবই দুঃখজনক। এ অঞ্চলে স্বপ্নদর্শী নেতার অভাব রয়েছে এবং এখানে সুন্নি-শিয়া দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে।

জনসন বলেন, ‘কিছু নেতা রয়েছে যারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ধর্ম এবং ওই ধর্মের বিভিন্ন শাখার অপব্যাখ্যা দিচ্ছে ও অপব্যবহার করছে। এই পুরো অঞ্চলে এটা অনেক বড় সমস্যা। আমার জন্য মর্মান্তিক বিষয় হচ্ছে, এই অঞ্চলে সারাটা সময় পরোক্ষ যুদ্ধ লেগেই থাকে। এর মানে হচ্ছে এ অঞ্চলের দেশগুলোতে তেমন শক্তিশালী নেতা নাই।’

এরপরই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও ইরানের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘এ কারণেই আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব ও ইরানসহ প্রত্যেকেই পরোক্ষ যুদ্ধের কলকাঠি নাড়ছে ও যুদ্ধযুদ্ধ খেলা খেলছে।’

এদিকে বরিস জনসনের এ মন্তব্য প্রকাশের পর নড়েচড়ে বসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। দীর্ঘদিনের মিত্র সম্পর্কে এহেন মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর একান্তই নিজস্ব ধ্যানধারণার বলে দাবি করেছে ডাউনিং স্ট্রিট। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের ব্যাপারে এটি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গি নয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত