আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মালয়েশিয়ায় কাজ ও শিক্ষার অধিকার চায় রোহিঙ্গারা

মালয়েশিয়ায় কাজ ও শিক্ষার অধিকার চায় রোহিঙ্গারা

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর নির্যাতন নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মুখ খোলায় সে দেশে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমরা বৈধভাবে কাজ ও শিক্ষার অধিকার পাবেন বলে প্রত্যাশা করছেন। মালয়েশিয়ায় রোহিঙ্গাদের একটি বড় অংশ থাকলেও সেখানে বৈধভাবে কাজ ও শিক্ষার অনুমতি নেই তাদের।

মিয়ানমারে ২০১২ সালে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ৫৬ হাজার রোহিঙ্গা মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে নিবন্ধনভুক্ত এসব রোহিঙ্গা ছাড়াও আরো ৩৫ হাজার রোহিঙ্গা নিবন্ধনের অপেক্ষায় রয়েছে বলে মালয়েশিয়ায় রোহিঙ্গাদের সংগঠন রোহিঙ্গা সোসাইটি এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়া শরণার্থী এবং উদ্বাস্তুদের স্বীকৃতি দেয় না। দেশটি শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে ১৯৫১ ও ১৯৬৭ সালের দুটি সনদে স্বাক্ষর করেনি। রোহিঙ্গা সোসাইটি ইন মালয়েশিয়ার সভাপতি ফয়সাল ইসলাম মুহাম্মদ কাশিম চ্যানেল নিউজ এশিয়াকে বলেছেন, মাসে মাত্র আড়াইশ মার্কিন ডলারের বিনিময়ে অনেকেই অবৈধ উপায়ে নির্মাণ খাতে কাজ নিচ্ছেন। মালয়েশিয়ায় টিকে থাকতে এই বেতন তাদের জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন, সরকার আমাদের জন্য কিছু করতে পারে...সরকার যদি এখানে রোহিঙ্গাদের বৈধভাবে কাজের সুযোগ দেয়, তাহলে তাদের জন্য এটি খুব ভালো হবে। কাজের অধিকার রোহিঙ্গাদের জন্য একটি বাস্তবতা হতে পারে। রোহিঙ্গাদের কাজের অনুমতি দিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে ইউএনএইচসিআর একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে।

২০১২ সালে রাখাইনের সহিংসতায় মালয়েশিয়ায় যান ফয়সাল। সরকারি স্কুলে শিক্ষার অনুমতি না থাকায় প্রতিবাদ জানান তিনি। ফয়সাল বলেন, তারা এখন এনজিও পরিচালিত স্কুলে পড়াশোনা করছেন।

এর আগে রাখাইনে রোহিঙ্গাদের নিধনের বিরুদ্ধে গত রোববার কুয়ালালামপুরে প্রতিবাদ ও সংহতি সমাবেশে মিয়ানমারের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন নাজিব রাজাক। নাজিব রাজাকের এই প্রতিবাদে নিজেদের অধিকারের বিষয়ে নতুন করে আশা দেখছেন মালয়েশিয়ার রোহিঙ্গারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত