আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির আকস্মিক পদত্যাগের পর তার উত্তরসূরি হিসেবে বিল ইংলিশের নাম ঘোষণা করা হয়েছে।
 
সোমবার বিবিসি জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল পার্টি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশের নাম ঘোষণা করে।

 এ ছাড়া সামাজিক গৃহায়ণমন্ত্রী পওলা বেনেটকে উপপ্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। ন্যাশনাল পার্টি ককাসের এক বৈঠকের পর এসব নিয়োগ চূড়ান্ত করা হয়।

 অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বিল ইংলিশের আজ ওয়েলিংটনে গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

 বিল ইংলিশ পার্লামেন্ট সদস্য হন ১৯৯০ সালে। এরপর তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। জন কির পদত্যাগের পর উপপ্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব সামলান।
 
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় বিল ইংলিশ বলেছেন, এ জন্য তিনি বেশ উৎফুল্ল। তিনি পার্লামেন্টে একটি শক্তিশালী টিমের নেতৃত্ব দেবেন, যারা অনেক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি বেনেটকে স্মার্ট ও উদ্যমী হিসেবে অভিহিত করেন।

ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট পিটার গুডফেলো বলেছেন, বিল ইংলিশ ও পওলা বেনেট বেশ দক্ষতাসম্পন্ন। তারা অভিজ্ঞতা ও নতুন ধ্যান-ধারণার চমৎকার সমন্বয়ে কাজ করতে সক্ষম।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত