আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

শপথ নিলেন জাতিসংঘের নবম মহাসচিব গুটেরেস

শপথ নিলেন জাতিসংঘের নবম মহাসচিব গুটেরেস

এই প্রথমবার কোনো দেশের প্রাক্তন সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটেরেস। তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

জাতিসংঘের ৭১ বছরের ইতিহাসে নবম মহাসচিব হিসেবে সোমবার শপথ নিয়েছেন গুটেরেস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সদরদপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন তাকে শপথ পড়ান। ১ জানুয়ারি মহাসচিব বান কি মুন বিদায় নেবেন এবং এ দিন থেকেই নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।

অক্টোবর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গুটেরেসের নাম প্রস্তাব করা হলে কণ্ঠভোটে মহাসচিব পদে চূড়ান্ত হন তিনি। এর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদের সামনে প্রশ্নোত্তর পর্বে ভালো করেন গুটেরেস। পর্তুগালের প্রধানমন্ত্রী ও শরণার্থ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনে তার যে অভিজ্ঞতা, তা কাজে লাগিয়ে তার প্রতিদ্বন্দ্বী ১৩ প্রার্থীর চেয়ে মহাসচিব পদে তিনি এগিয়ে যান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ছয়বারের জরিপে তিনি এগিয়ে ছিলেন।

শপথ গ্রহণের পর জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের উদ্দেশে ভাষণ দেন গুটেরেস। পদ্ধতি সহজ করে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে জাতিসংঘের বিকেন্দ্রীকরণের পক্ষে মত দেন তিনি। 

গুটেরেস বলেন, ‘একজন কর্মী নিয়োগ দিতে যদি নয় মাস লেগে যায়, তাহলে এর মাধ্যমে কারো উপকার হবে না।’ তিনি বলেন, ‘জাতিসংঘকে আরো গতিশীল, দক্ষ ও কার্যকরী করা প্রয়োজন। প্রক্রিয়ার চেয়ে কী দেওয়া হচ্ছে, তা ওপর বেশি জোর দেওয়া দরকার। আমলাতান্ত্রিকতার চেয়ে মানুষের ওপর গুরুত্বারোপ করা উচিত।’

জাতিসংঘকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চান গুটেরেস। তার মতে, যৌন সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ এখনো পর্যন্ত কাজ করতে পারেনি, জাতিসংঘের পতাকাতলে থাকা দেশগুলোর জন্য যা দরকার ছিল।

জাতিসংঘের মহাসচিব হিসেবে গুটেরেস (৬৭) এমন সময় দায়িত্ব নিচ্ছেন, যখন বিশ্ব কিছু চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপেও যখন স্বজাতিকতার নামে সহিংসতা, সাম্প্রদায়িকতা ও গোড়ামিকে প্রশ্রয় দিচ্ছেন নেতারা, তখন দায়িত্ব নিয়ে কতটা সফল হতে পারবেন তিনি, তা নিয়ে সংশয় থেকেই যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত