আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এভারেস্টে চূড়ায় চালু হচ্ছে হোটেল!

এভারেস্টে চূড়ায় চালু হচ্ছে হোটেল!

মাউন্ট এভারেস্ট বলতেই ভেসে আসে ট্রেকিং, মৃত্যু ভয়, দুর্গম পাহাড়, শীতলতার ছবি। উচ্চতাকে জয় করার অদম্য ইচ্ছাতেই এই অভিযানে শামিল হন অভিযাত্রীরা। কিন্তু কখনো কেউ ভেবেছেন এভারেস্টের বেজ ক্যাম্পে বসে রাতের খাবার খাচ্ছেন কাছের মানুষটির সঙ্গে? কিংবা এভারেস্টের বেজ ক্যাম্পে হোটেলের ঘরে রাত কাটাচ্ছেন?

অবস্থার কথা ভেবে চোখ কপালে উঠলেও এমন ভাবনা সত্যি হতে চলেছে খুব শীঘ্রই। সম্প্রতি রাঁধুনিদের একটি দল এবং ১৫ জন ট্যুরিস্ট এমনই এক অভিনব এভারেস্ট অভিযান শুরু করেছেন।

মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে ওয়ান স্টার হোটেলের ব্যবস্থা করা হলেও, এই হোটেলে পৌঁছতে গেলে রীতিমতো ট্রেকিং করতে হবে৷ জানা গিয়েছে, এই আজব হোটেলে নেপালি খাবার আইটেম থাকবে অতিথি সেবায়।

খাবার সহজে মিলে গেলেও, এই হোটেলে রাত কাটাতে গেলে সামান্য বেশি ঝক্কি পোয়াতে হবে অতিথিদের। হোটেলের তরফ থেকে অতিথিদের ডাউন জ্যাকেট এবং স্লিপিং ব্যাগ বহন করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযাত্রীরা যাতে ওই হোটেলে থাকতে যাওয়ার আগে হিমালয়ের শীতল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেই জন্য আগে সাতদিন ট্রেক করার পরামর্শও দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ২০১৮ সালে এ অভিনব প্রজেক্টটি চালু হবে। আর এ হোটেলে থাকতে খরচ লাগবে মাত্র ১,০৫০ ডলার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত