আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাফাই গাইলেন সিআইএ পরিচালক

সাফাই গাইলেন সিআইএ পরিচালক

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক জন ব্রেনান শেষ পর্যন্ত স্বীকার করেছেন, নাইন ইলেভেনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক আল-কায়েদা সদস্যদের জিজ্ঞাসাবাদের কিছু পদ্ধতি 'জঘন্য' ছিল!সিআইএ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পদ্ধতি নিয়ে সম্প্রতি মার্কিন সিনেটে রিপোর্ট প্রকাশের পর শুরু হওয়া সমালোচনার মুখে ব্রেনান এ বিষয়ে মন্তব্য করতে বাধ্য হলেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, 'আটকদের জিজ্ঞাসাবাদের কিছু পদ্ধতি ছিল জঘন্য।' অবশ্য সেজন্য অনুতাপ বা দুঃখপ্রকাশ নয়, বরং এ বিষয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টাও করেছেন ব্রেনান, 'এসব পদ্ধতি প্রয়োগ করে জরুরি তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে একই ধরনের আরো আক্রমণ প্রতিহত করে বাঁচানো হয়েছে মানুষর জীবন।' বিবিসি এক প্রতিবেদনে জানায়, সিআইএ'র কর্মকর্তাদের জেরার পদ্ধতি নিয়ে মার্কিন সিনেটে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর সমালোচনা মুখে এসব মন্তব্য করেন জন ব্রেনান।যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেনের হামলার ঘটনায় আটককৃত সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় অমানবিক নির্যাতন চালিয়েছে সিআইএ- এমন অভিযোগ ওঠার পর নিজেদের পক্ষে সাফাই গাইলেন গোয়েন্দা সংস্থাটির পরিচালক।এক টেলিভিশন সাক্ষাৎকারে সিআইএ'র পরিচালক জন ব্রেনান স্বীকার করেছেন, 'আটকদের জিজ্ঞাসাবাদের কিছু পদ্ধতি জঘন্য ছিল।' যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যাক্তিদের ওপর ২০০১-৭ সাল পর্যন্ত ব্যাপক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানো হয়। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এই কর্মসূচী বন্ধ করেন। সিনেট রিপোর্টে উঠে এসেছে, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ভয়াবহ নির্যাতনমূলক পদ্ধতি ব্যবহার করা হতো। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এসব কাজে জড়িত সিআইএ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জোরালো দাবি তুলেছে। সংস্থাটির পরিচালক অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সূত্র: বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত