আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বার্লিনে হামলার ঘটনায় আটক ৪

বার্লিনে হামলার ঘটনায় আটক ৪

জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি  চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারী তিউনিসীয় যুবকের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন জার্মানির প্রধান সরকারি কৌঁসুলি। বৃহস্পতিবার জার্মান সংবাদমাধ্যম বিল্ড এ তথ্য জানিয়েছে।
 
সোমবার ক্রিসমাস মার্কেটে ব্যস্ততম সময়ে লোকজনের ওপর লরি চালিয়ে দেয় হামলাকারী। এতে ১২ জন নিহত ও ৪৯ জন আহত হন। বুধবার জার্মান পুলিশ জানিয়েছে, যে লরিটি দিয়ে হামলা চালানো হয়েছে তার চালকের আসনের নিচে অভিবাসন প্রত্যাশী তিউনিসীয় যুবক আনিস আমরির পরিচয়পত্র পাওয়া গেছে। লরির ভেতরে পাওয়া সমস্ত ডিএনএ নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারি থেকে বার্লিনে বসবাস শুরু করেছিল আনিস। পরবর্তীতে পুলিশ তাকে জনসাধারণের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল। যথাযথ কাগজপত্র জমা না দেয়ায় গত জুনে তার অভিবাসনের জন্য করা আবেদন স্থগিত করা হয়।চলতি বছর বিভিন্ন অপরাধের অভিযোগে তাকে তিনবার  আটকও করেছিল পুলিশ।  এছাড়া গত বছর থেকে সে জার্মান গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল ।

জার্মান প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জনসাধারণকে আনিসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এতে বলা হয়, ‘সতর্ক থাকুন: সে নৃশংস হতে পারে এবং অস্ত্রধারী হতে পারে।’

বুধবার রাতেই আনিসের বিরুদ্ধে ইউরোপজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আনিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন এমন চার ব্যক্তিকে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। জার্মানির প্রধান সরকারি কৌঁসুলি এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বিল্ড।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত