আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রোহিঙ্গা গণহত্যার প্রমাণ নেই দাবি মিয়ানমার সরকারের

রোহিঙ্গা গণহত্যার প্রমাণ নেই দাবি মিয়ানমার সরকারের

মিয়ানমার সরকারের গঠিত একটি কমিশন দাবি করেছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কমিশন তাদের অন্তবর্তীকালীন প্রতিবেদনে জানিয়েছে, গণধর্ষণের যে অভিযোগ উঠেছে, তার সমর্থনেও যথেষ্ট প্রমাণ নেই। তবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার যে অভিযোগ রয়েছে, সে বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

অক্টোবর মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন কায়দায় নির্যাতন-নিপীড়নের অভিযোগ উঠেছে। অনেকের মতে, রোহিঙ্গাদের নির্মূলে অভিযান চালাচ্ছে মিয়ানমার। এ নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার মুখে রয়েছেন অং সান সু চি।

মিয়ানমার সরকার প্রাক্তন জেনারেল মাইয়িন্ট সোয়ের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে। জানুয়ারি মাস শেষ হওয়ার আগে এ বিষয়ে তার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

অন্তবর্তীকালীন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যেহেতু রাখাইন রাজ্যে রোহিঙ্গারা বসবাস করছে এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়নি, সেহেতু সেখানে গণহত্যা হয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা গণধর্ষণের অভিযোগেরও যথেষ্ট প্রমাণ পায়নি তারা।

অগ্নি সংযোগ, গণগ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ এখনো খতিয়ে দেখছে কমিশন। তবে অদ্ভুত বিষয় হলো, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্বিচার মানুষ হত্যার যে অভিযোগ রয়েছে, সে বিষয়টি প্রতিবেদনে একেবারেই উল্লেখ করা হয়নি। নিরাপত্তা বাহিনীর ওপর রোহিঙ্গা মিলিশিয়াদের হামলার প্রতিশোধ নিতে মানুষ হত্যা করা হচ্ছে বলে দাবি উঠেছে।

রাখাইন রাজ্যের সংকট তিন মাস ধরে চলছে। বর্তমানে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা যেকোনো সময় আবার ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত