আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মুসলিমদের প্রতি বৈষম্য না করার আহ্বান ওবামার

মুসলিমদের প্রতি বৈষম্য না করার আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার বিদায়ী ভাষণে মুসলিমদের প্রতি বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন। ওবামা বলেছেন, ‘...তারা আমাদের মতোই দেশপ্রেমিক।’

ওবামা বলেন, ‘আমাদের জীবন চলার পথ রক্ষার দায়িত্ব শুধু সামরিক বাহিনীর নয়। আতঙ্ক গ্রাস করলে গণতন্ত্রও সংকুচিত হতে পারে। সুতরাং নাগরিক হিসেবে আমাদের বিদেশি আগ্রাসনের ওপর নজর রাখতে হবে এবং নৈতিকতা দুর্বল করে দেয়, এমন বিষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই মূল্যবোধ আমাদের পরিচয় তৈরি করে দেয়।’

‘সেজন্য গত আট বছর ধরে নৈতিকতার সঙ্গে দৃঢ় পদক্ষেপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে গেছি। যে কারণে আমরা নির্যাতন বন্ধ করতে পেরেছি, গুয়ানতানামো কারাগার বন্ধে কাজ করেছি, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক স্বাধীনতা রক্ষায় নজরদারি বিষয়ে সরকারের আইন পরিবর্তন করেছি।’

এরপর তিনি বলেন, ‘একই কারণে মুসলিমদের প্রতি সব ধরনের বৈষম্য আমি প্রত্যাখ্যান করছি। মুসলিমরাও আমাদের মতো দেশপ্রেমিক।’

মার্কিনিদের মূল্যবোধের দৃঢ়তার প্রশংসা করে ওবামা বলেন, ‘এই কারণে গণতন্ত্র, মানবাধিকার, নারী অধিকার ও সমকামীদের অধিকার সম্প্রসারণে বিশ্বজুড়ে বড় লড়াই থেকে আমাদের প্রত্যাহার করে নেয়নি।’

তিনি বলেন, ‘আমাদের পদক্ষেপ কতটা কার্যকরী, তা বিষয় নয়, কে কীভাবে নিচ্ছে, তাও বিষয় নয়, আমেরিকাকে রক্ষার অংশ হিসেবে এটি করছি আমরা।’

২০ জানুয়ারি বিদায় নেবেন প্রেসিডেন্ট ওবামা। স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোতে বিদায় ভাষণ দেন তিনি। এই শহরেই ২০০৮ ও ২০১২ সালে নির্বাচনের পর বিজয় ভাষণ দেন ওবামা। আট বছর পর ক্ষমতা থেকে বিদায় ভাষণ দেওয়ার ক্ষেত্রেও একই স্থান বেছে নিলেন তিনি।

বিদায় ভাষণের সময় উপস্থিতি ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনসহ ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত