আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

প্রথম সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দা সংস্থার সমালোচনায় ট্রাম্প

প্রথম সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দা সংস্থার সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর প্রথম সংবাদ সম্মেলন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই সংবাদ সম্মেলনে দেশটির গোয়েন্দা সংস্থার ওপর চড়া হয়েছেন তিনি।

ট্রাম্পকে কেলেঙ্কারিতে ফেলার মত তথ্য রাশিয়া সংগ্রহ করেছে এমন তথ্য প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু ট্রাম্পের অভিযোগ এসব তথ্য হয়তো রাশিয়ার কাছে গোয়েন্দা কর্মকর্তারাই ফাঁস করে দিয়েছেন।

ওই সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প   বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ফাঁস করার জন্য যদি গোয়েন্দা সংস্থাগুলো আসলেই দায়ী হয় তাহলে সেটা তাদের সুনামের ওপর বড়সড় কালির দাগ হবে। তাদের সুনাম ক্ষুন্ন হবে।

নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। তার ব্যক্তিগত জীবনের অশ্লীল কিছু ভিডিও রাশিয়ার সংগ্রহে রয়েছে এমন গুজবও উঠেছিল। এসব অভিযোগের কোনটিই প্রমাণিত না হলেও গণমাধ্যমে এগুলো ফলাও করে প্রকাশ করা হয়েছে।

আর গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যকে বেশ গুরুত্ব দিয়েই ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট ওবামার কাছে উপস্থাপন করেছে। এসব তথ্য গণমাধ্যমে আসার জন্য গোয়েন্দা সংস্থাগুলোর দিকেই সন্দেহের আঙ্গুল তুলছেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব তথ্যের বিষয়ে সংবাদ প্রচারের কারণে বাজফিড এবং সিএনএনের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেন। তার ভাষায়, এধরণের মিথ্যা তথ্য প্রকাশ নাৎসি জার্মানিতেই হতো।

ট্রাম্প বলেন, এধরণের কাজ নাৎসি জার্মানিই করত এবং তারা করেছেও। আমি মনে করি এটা একটা অমার্যাদকর বিষয়। ভুল এবং মিথ্যা তথ্য জনগণের কাছে প্রকাশ করা হয়েছে। একগাদা আবর্জনার মত বাজফিড এটা লিখেছে... তাদেরকে এর পরিণাম ভোগ করতে হবে এবং তারা করছেও।

ট্রাম্পের এসব বক্তব্যের পর ওবামা প্রশাসনের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো দেশের জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ভুলপথে গিয়ে তাদের আক্রমণ করছেন।

গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমকে একহাত দেখে নেবেন বলেও সতর্ক করেছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত