আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা

সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা

রাজধানী দামেস্কের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। শুক্রবার সেনাবাহিনীর বরাত দিয়ে সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের এ হামলাকে ঘোর অন্যায় দাবি করে এর জবাব দেয়ার ঘোষণা দিয়েছে দামেস্কের সেনাবাহিনী।

টেলিভশনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের পর ইসরায়েলের দক্ষিণের লেক তিবেরিয়াস এলাকা থেকে কয়েকটি রকেট ছোঁড়া হয়। এগুলো এলিট রিপাবলিকান গার্ডসের অন্যতম ঘাঁটির বিমানবন্দরে আঘাত হেনেছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে ওই এলাকাতে হামলার  কারণে আগুন ধরে গেছে বলে জানানো হয়েছে।

এর আগে এক প্রতিবেদনে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছিল, দামেস্কের কাছে মেজ্জাহ সামরিক বিমানবন্দরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, ‘সিরিয়ার সেনা কমান্ড ও সশস্ত্রবাহিনী এ ধরণের অনৈতিক হামলার প্রত্যুত্তর দিবে বলে ইসরায়েলকে সতর্ক করছে এবং সন্ত্রাসবাদ অস্ত্র যোগানদাতাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষনা দিচ্ছে।’

ইসরায়েল এর আগে ২০১৫ সালে সিরিয়ার অভ্যন্তরে আসাদের পক্ষে লড়াইরত লেবাননের হিজবুল্লাহ বাহিনীর ওপর হামলা চালিয়েছিল। এ হামলায় নিহত হয় হিজবুল্লাহ জনপ্রিয় নেতা সামির কানতার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত