আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ব্রাজিলে কারাগারে আবারও দাঙ্গা, নিহত ১০

ব্রাজিলে কারাগারে আবারও দাঙ্গা, নিহত ১০

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় নাটাল শহরে সবচেয়ে বড় কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে দাঙ্গাকারীরা। দাঙ্গায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রের (গ্যাং) এই দাঙ্গায় বেশ কয়েকজন বন্দির শিরশ্ছেদ করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।

রিও গ্রান্দে দো নর্তে রাজ্যের নাটাল শহরের আলকাকুজ কারাগারে শনিবার এই দাঙ্গা শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে পুলিশের অভিযান শুরু হবে।

চলতি বছরের প্রথম মাসে এটি কারাগারে তৃতীয় দাঙ্গার ঘটনা। বছরের শুরুতে আমাজোনাস ও রোরাইমায় কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ১০০ বন্দি।

শক্তিশালী একটি গ্যাংয়ের সদস্যরা শনিবার বিকেলে কারাগারের বিভিন্ন অংশে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের ওপর হামলা শুরু করলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ব্রাজিলের কারা কর্তৃপক্ষের সমন্বয়ক জেমিলটন সিলভা জানিয়েছেন, শিরশ্ছেদ অবস্থায় তিন বন্দিকে দেখেছেন তারা।

দাঙ্গা শুরু হওয়ার পর কারাগারের বাইরে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। রিও গ্রান্দে দো নর্তে রাজ্যের কারা ব্যবস্থার কমান্ডার মেজর ওয়েলিংটন ক্যামিলো জানিয়েছেন, রোববার সকাল নাগাদ কারা ভবনে প্রবেশ করবে পুলিশ। অনেক লোক মারা গেছে। তবে এখনই তারা কারাগারে ঢুকতে পারছেন।

তিনি আরো জানান, কোনো বন্দি পালিয়ে যায়নি। বন্দিদের আত্মীয়-স্বজন কারাগারের বাইরে জড়ো হয়েছেন। ভেতরের অবস্থা সম্পর্কে জানতে চাইছেন তারা।

ব্রাজিলের কারাগারগুলোতে দাঙ্গা নতুন কিছু নয়। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি কারাগারে রাখায় পরিস্থিতি প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বড় বড় কারাগারে অঘোষিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে ভয়ানক গ্যাংগুলো।

এ বছরে কারাগারে দাঙ্গার ঘটনা আগের যেকোনো সময়ের চেয়ে মারাত্মক রূপ নিয়েছে। বিষয়টি সমাধানে প্রেসিডেন্ট মাইকেল তেমেরের ওপর চাপ সৃষ্টি হয়েছে। আমাজোনাসের কারাগারে দাঙ্গার পর সরকার ঘোষণা করে, আরো পাঁচটি কারাগার নির্মাণ করা হবে এবং অপরাধচক্র দমনে নতুন গোয়েন্দা ইউনিট খোলা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত