আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণে শরণার্থী সংকট : জার্মানি

যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণে শরণার্থী সংকট : জার্মানি

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের শরণার্থী নীতি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মানি। সোমবার সকালে উপ চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, মার্কিন ভুল হ্স্তক্ষেপ নীতির কারণেই শরণার্থী সংকট দেখা দিয়েছে। তাই অন্যদের ভালো-মন্দের উপদেশ দেয়া যুক্তরাষ্ট্রের উচিৎ নয়।

ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস অব লন্ডন এবং জার্মান পত্রিকা দ্য বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সর্বনাশা ভুল করেছেন। সাক্ষাৎকারে ট্রাম্প জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ভারসাম্যের বিষয়েও কথা বলেছেন। জার্মানির তৈরি মার্সিডিজ বেঞ্জ গাড়ি যুক্তরাষ্ট্রে প্রচুর দেখা গেলেও যুক্তরাষ্ট্রের তৈরি শেভ্রলেট গাড়ি তেমন দেখা যায় না উল্লেখ করে ট্রাম্প মাসির্ডিজ গাড়ির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি দেন।

জার্মান অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেন, ‘মার্কিন ভুল হস্তক্ষেপ নীতির কারণে,বিশেষ করে ইরাক যুদ্ধের সঙ্গে শরণার্থী সংকটের সংশ্লিষ্টতা রয়েছে। আর তাই আমার উপদেশ হচ্ছে, কোনটা ভুল আর কোনটা সঠিক করেছি সে বিষয়ে আমাদের পরস্পরকে দোষারোপ করা উচিৎ নয়। তবে আমরা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি, যাতে লোকজন আবার তাদের আবাসের ঠিকানা পেতে পারে।’

ন্যাটো প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ এ ক্ষেত্রে জার্মানি ও ইউরোপ ইতিমধ্যে ব্যাপক সফলতা অর্জন করেছে। এ কারণে আমি মনে করি,  আমাদের সামরিক ব্যয় নিয়ে কথা বলা উচিৎ নয়, বিশেষ করে যেখানে ট্রাম্প বলছেন, ন্যাটোকে আমরা খুব কম অর্থ দিয়ে থাকি। আমরা শরণার্থীদের আশ্রয়ের জন্য বিশাল অংকের অর্থ ব্যয় করছি, আর এটাও মার্কিন হস্তক্ষেপ নীতির পরিণতি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত