আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বউয়ের পোশাক কিনতে হিমশিম ওবামা

বউয়ের পোশাক কিনতে হিমশিম ওবামা

যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ চালানো প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হয়তো তেমন কিছু নয়, কিন্তু ফার্স্ট লেডি মিশেল ওবামার জন্য উপহার কেনা নিয়ে যেন তাঁর ঝক্কির শেষ নেই। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল সোমবার একটি বেতার অনুষ্ঠানে ওবামা এমন কথাই জানিয়েছেন। এ ব্যাপারে ওবামার ভাষ্য, ‘সে (মিশেল) খুবই ফ্যাশনচেতা, দেখতেও ভালো। তাঁর পোশাক কেনা নিয়ে আমি তটস্থ।’ ওবামা জানান, স্ত্রীর জন্য যে পোশাকই কিনেছেন, বড়দিনে মিশেলকে তা পরতে দেখেননি তিনি। তাঁর ভাষায়, ‘মিশেলের জন্য কেনাকাটা করা কঠিন কাজ।’ এর চেয়ে বরং ১৬ বছর বয়সী বড় মেয়ে মালিয়ার জন্য উপহার কেনা সহজ বলে জানান ওবামা। মালিয়া চলচ্চিত্রের ভক্ত। তাকে এক বছরে ১০০টি সর্বকালের সেরা চলচ্চিত্র জোগাড় করে দিয়েছেন ওবামা। তিনি বলেন, ‘বড়দিনে এটাই সম্ভবত তার জন্য আমার পক্ষ থেকে সেরা উপহার।’ আগামী শুক্রবার পরিবার নিয়ে হাওয়াই যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তাঁরা বড়দিন উদযাপন করে থাকেন।

শেয়ার করুন

পাঠকের মতামত