আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ব্রেক্সিট মামলায় হেরে গেল থেরেসা মে সরকার : আপিলেও হাইকোর্টের রায় বহাল

ব্রেক্সিট মামলায় হেরে গেল থেরেসা মে সরকার : আপিলেও হাইকোর্টের রায় বহাল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু করতে পার্লামেন্টের অনুমোদন প্রশ্নে দায়ের করা মামলার আপিল শুনানিতে হেরে গেছে প্রধানমন্ত্রী থেরেসা মে সরকার। সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে, কেবলমাত্র পার্লামেন্টের ভোট সাপেক্ষেই সরকার ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছে।

গত বছরের জুন মাসে ব্রেক্সিট নিয়ে গণভোটের ফল ঘোষিত হয়। সে হিসেবে আগামী বছর মার্চ মাসে প্রধানমন্ত্রী থেরেসা মে আর্টিকেল ফিফটি সক্রিয় করার কথা বলেছিলেন। কিন্তু এ ব্যাপারে দায়ের করা একটি মামলায় গত নভেম্বরে যুক্তরাজ্যের হাইকোর্ট জানায়, শুধু পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষেই আর্টিকেল ফিফটি সক্রিয় করা যাবে। সরকার পক্ষ এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রুলিংটি পড়ে শোনান প্রধান বিচারপতি লর্ড নিউবারগার। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ বিচারকের অভিমত অনুযায়ী, সুপ্রিম কোর্ট আজ ঘোষণা করছে, সরকার পার্লামেন্টের অনুমোদন ছাড়া আর্টিকেল ফিফটি সক্রিয় করতে পারবে না।’ আদালত অবশ্য জানিয়েছে, এ ব্যাপারে স্কটল্যান্ড, ওয়ালশ ও নর্দার্ন আয়ারল্যান্ডের পার্লামেন্টের অনুমতির প্রয়োজন হবে না।

আদালতের এ রায়ের মানে হচ্ছে, এমপি ও ব্যারনদের সমর্থণ ছাড়া সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু নিয়ে আলোচনা করতে পারবে না। আগামী ৩১ মার্চের মধ্যেই সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

রায়ের পর আদালতের বাইরে অ্যাটর্নি জেনারেল জেরিমি রাইট বলেছেন, সরকার এ রায়ে অসন্তুষ্ট। তবে আদালতের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় সব কিছুই করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত