আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দুই বছর পূর্তি উপলক্ষে ফেসবুক লাইভে আসবেন বার্নিকাট

দুই বছর পূর্তি উপলক্ষে ফেসবুক লাইভে আসবেন বার্নিকাট

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশে তার অবস্থানকালের দুই বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের উপর ফেসবুক লাইভ চ্যাটিংয়ে অংশ নেবেন।

মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে এক ঘণ্টাব্যাপী ফেসবুক লাইভ চ্যাটিংয়ে অংশ নেবেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ঢাকায় মার্কিন দূতাবাসের ভ্যারিফায়েড পেইজ (www.facebook.com/bangladesh.usembassy) এর মাধ্যমে তিনি ফেসবুক লাইভে আসবেন।

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেইজগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজের ৪০ লক্ষ এর বেশি অনুসারীর অনেকের প্রশ্নের উত্তর দিবেন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত বার্নিকাটের উদ্বৃতি দিয়ে বলা হয়,  ‘রাষ্ট্রদূত হিসেবে আমার পছন্দের কাজের একটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের সাথে কথা বলার সুযোগ পাওয়া।’

তিনি বলেন, ‘আমি আমাদের ফেসবুক বন্ধুদের সাথে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব প্রতিদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে চ্যাট করার অপেক্ষায় রয়েছি।’
 
বাংলাদেশে রাষ্ট্রদূত বার্নিকাটের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস একটি বিশেষ ‘ভিডিও’ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় ফেসবুক পেইজে প্রকাশ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত