আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পকে ইউরোপের জন্য হুমকি; বললেন ইইউ প্রধান ডোনাল্ড টাস্ক

ট্রাম্পকে ইউরোপের জন্য হুমকি; বললেন ইইউ প্রধান ডোনাল্ড টাস্ক

ছবিঃ ইইউ প্রধান ডোনাল্ড টাস্ক।

গতকাল ইউরোপীয়ান কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য করে বলেন,“ইউরোপের জন্য রাশিয়া, চীন ও ইসলামি জঙ্গিবাদের মতোই হুমকিতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প”। 

এনবিসি নিউজ প্রকাশিত খবর থেকে জানা যায় যে, মাল্টায় ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগে সদস্য দেশগুলো নেতাদের এক চিঠি পাঠিয়েছেন টাস্ক। চিঠিতে তিনি তিন মহাদেশীয় শক্তির প্রভাব ঠেকাতে সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। 

পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানের ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক চিঠিতে লিখেছেন, ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে রক্ষার নীতি ইউরোপীয় ইউনিয়নকে একটি সুযোগ এনে দিয়েছে। মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠার জন্য এখন আরও বেশি মনোযোগ দিতে হবে।

চিঠিতে টাস্ক উল্লেখ করেন, গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় হুমকির মধ্যে রয়েছে ইউরোপ। চীনের জেদ, প্রতিবেশীদের প্রতি রাশিয়ার আক্রমণাত্মক নীতি, ইসলামি জঙ্গিবাদ গুরুত্বপূর্ণ বহিঃস্থ হুমকি বলে চিঠিতে লিখেছেন তিনি।

টাস্ক আরও লিখেছেন, এছাড়া নতুন মার্কিন প্রশাসনের ঘোষণাও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর মাল্টায় অনুষ্ঠিতব্য বৈঠকে সংস্থাটির গুরুত্বপূর্ণ গতিপথ  নির্ধারিত হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত