আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্ত্রাসীরাই দেশে বেশি সন্ত্রাসী হামলা চালিয়েছে

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্ত্রাসীরাই দেশে বেশি সন্ত্রাসী হামলা চালিয়েছে

নিষিদ্ধঘোষিত সাত দেশ নয় বরং যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্ত্রাসীরাই সে দেশে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা চালিয়েছে। দুটি ভিন্ন গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার অজুহাত দেখিয়ে গত শুক্রবার ইরাক, সিরিয়া, সুদান, ইরান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেন থেকে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের আসা ঠেকাতে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের মধ্যে সিরিয়ার শরণার্থীদের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

টেররিজম ইন আমেরিকা আফটার ৯/১১ নামে একটি সংগঠন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৯০ জন নাগরিক ২০০১ সাল থেকে নিয়ে এ পর্যন্ত দেশের মাটিতে সন্ত্রাসী হামলা চালিয়ে নিহত হয়েছে অথবা তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এর বাইরে শরণার্থী রয়েছে ১২ জন আর অবৈধ অভিবাসী রয়েছে মাত্র আটজন।

ক্যাটো ইনিস্টিটিউট নামে একটি সংগঠনের কর্মকর্তা অ্যালেক্স নওরাস্টেচ জানিয়েছেন,  নিষিদ্ধঘোষিত এই সাতটি মুসলিম দেশের কারো হাতে গত ৪১ বছরে কোনো মার্কিন নাগরিক হত্যার শিকার হয়নি। এই সাত দেশের মোট ১৭জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু এদের সেই হামলা চেষ্টায় কেউই নিহত হয়নি। আর এই সময়ের মধ্যে সিরিয়ার কোনো সন্ত্রাসীই যুক্তরাষ্ট্রে হামলা চালায়নি।

নিজেদের দেওয়া তথ্যের বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, বিদেশে জন্ম নেওয়া কোনো শরণার্থীর হাতে বছরে ৩৬৪ কোটির মধ্যে মাত্র একজন মার্কিন নাগরিক নিহতের সম্ভাবনা রয়েছে। এই সাত দেশ নয় বরং ৯/১১ এর সময় মিশর, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও সৌদি আরব থেকে আসা সন্ত্রাসীদের সংখ্যাই বেশি দেখা গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত