আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিরিয়ায় কারাগারে গোপনে ১৩ হাজার লোকের ফাঁসি কার্যকর

সিরিয়ায় কারাগারে গোপনে ১৩ হাজার লোকের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের অধিকাংশই সরকার বিরোধী সমর্থক বেসামরিক ব্যক্তি।

নতুন একটি প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে সিরিয়ার সাইদনায়া কারাগারে গণফাঁসি দেওয়া হয়েছে। কথিত মৃত্যুদণ্ডগুলো সিরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়েছিল। সিরিয়া সরকার অবশ্য এর আগে বন্দিদের হত্যা অথবা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছিল।

এক বছর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা প্রত্যক্ষদর্শী ও নথিপত্রেরর বরাত দিয়ে জানিয়েছিলেন, প্রায় এক লাখ লোককে বন্দী করা হয়েছে এবং কারগারে গণমৃত্যুর ঘটনা ঘটছে।

অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে সাইদনায়া কারাগারের সাবেক রক্ষী, বন্দি ও কারা কর্মকর্তাসহ ৮৪ ব্যক্তির সাক্ষাৎকার অর্ন্তভূক্ত করেছে।

এতে অভিযোগ করা হয়েছে, রাজধানী দামেস্কের উত্তরে অবস্থিত ওই কারাগারটিতে প্রতি সপ্তাহে এবং এমনকি সপ্তাহে দুবার পর্যন্ত অত্যন্ত গোপনে ২০ থেকে ৫০ জনের একটি দলের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। দণ্ড কার্যকরের আগে এসব বন্দিকে রাজধানীর কাবুন এলাকায় স্থাপিত একটি সামরিক আদালতে বিচারের জন্য নিয়ে যাওয়া হতো। বিচারে এক থেকে তিন মিনিট সময় নেওয়া হতো।

সামরিক আদালতের এক সাবেক বিচারকের উদ্ধৃতি দিয়ে অ্যামনেস্টি জানিয়েছে, বন্দিদের জিজ্ঞেস করা হতো, যা বলা হয়েছে সেই অপরাধ তারা করেছে কিনা। উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ যাই হোক না কেন, তাদের দোষী সাব্যস্ত করা হতো। আইনের শাসনের সঙ্গে এই আদালতের কোনো সম্পর্ক ছিল না।

যেদিন ফাঁসি দেওয়া হবে সেদিন বন্দিদের বলা হতো, তাদের একটি বেসামরিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদেরকে ভূগর্ভস্থ সেলে নিয়ে দুই থেকে তিন ঘন্টা বেধড়ক পিটানো হতো। মধ্যরাতে চোখ বেঁধে তাদের কারাগারের অন্য অংশে নিয়ে যাওয়া হতো। এখান থেকে আবারও একটি ভূগর্ভস্থ কক্ষে নিয়ে ফাঁসি দেওয়ার মাত্র কয়েক মিনিট আগে তাদের মৃত্যুদণ্ডের বিষয়টি জানানো হতো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত