আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

গাজায় ইসরায়েলের বিমান হামলা

গাজায় ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত আগস্টে হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির পর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এটাই প্রথম বিমান হামলা।গাজায় ইসরায়েলের বিমান হামলা । প্রত্যক্ষদর্শী ও ইসরায়েলি সেনাবাহিনী সূত্রের বরাতে শনিবার বার্তা সংস্থা এএফপি জানায়, ফিলিস্তিন ভূখণ্ড থেকে শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ইসরায়েলের সেনাবাহিনী গাজায় হামাসের একটি স্থাপনায় বিমান হামলার কথা স্বীকার করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লারনার এক বিবৃতিতে বলেন, 'এই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী হামাস দায়ী।' ইসরায়েলের পুলিশ জানায়, শুক্রবার গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাংশে রকেট হামলা চালায় হামাস। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।প্রায় চার মাস আগে উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতির পর ইসরায়েলে এটি তৃতীয় রকেট হামলা হামাসের। তবে শুক্রবার ইসরায়েলে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেনি গাজা নিয়ন্ত্রণকারী সংগঠনটি।উল্লেখ্য, গত ২৬ আগস্ট মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে ৫০ দিনের 'যুদ্ধের' সমাপ্তি ঘটে। ওই সময়ে শিশু ও নারীসহ দুই হাজার ১৪০ জন ফিলিস্তনি ও ৭৩ ইসরায়েলি মারা যায়। নিহত ইসরায়েলিদের বেশিরভাগই ছিলেন সেনা।

শেয়ার করুন

পাঠকের মতামত