আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

আত্মঘাতী হামলায় পাকিস্তানে ৭০, ইরাকে ৪৮ জন নিহত

আত্মঘাতী হামলায় পাকিস্তানে ৭০, ইরাকে ৪৮ জন নিহত

দুটি পৃথক আত্মঘাতী হামলায় বৃহস্পতিবার পাকিস্তান ও ইরাকে মোট ১১৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে বোমা হামলায় পাকিস্তানে ৭০ জনের এবং গাড়িবোমা হামলায় ইরাকে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ মাজারে আত্মঘাতী বোমা হামলায় কম করেও ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ের কাছে অবস্থিত ওই মাজারে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সংবাদ পাকিস্তানের ডন পত্রিকার।

ডন পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ের কাছে ওই মাজারে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় তালুকা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মঈনুদ্দিন সিদ্দিকী জানিয়েছেন, হাসপাতালে অন্তত ৪০ জনের লাশ এসেছে। এ ছাড়া চিকিৎসার জন্য কমপক্ষে ১০০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়।

শেহওয়ান এলাকার সহকারী এসপি বলেছেন, ‘আত্মঘাতী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করেছে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। তবে ছুড়ে দেওয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। মাজারে সুফি রীতি অনুযায়ী আজ সেখানে অসংখ্য ভক্তের সমাগম ছিল।।’

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালসহ ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য লিয়াকত মেডিকেল কমপ্লেক্স জামশরো ও সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দেশটির সেনাবাহিনীর স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া আহত সাধারণ নাগরিকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পাশের হায়দরাবাদে সেনা হাসপাতালেও আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ দেশটির জ্যেষ্ঠ সিভিল ও পুলিশ কর্মকর্তাদের ফোন করে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বছরের ১২ নভেম্বর বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার শাহ নুরানি মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটে ঘটে। ওই হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১০২ জন আহত হন।

এদিকে, বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার এক গাড়িবোমা হামলায় কম করেও ৪৮ ব্যক্তি নিহত হয়েছে বলে সংবাদ দিয়েছে বিবিসি।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বাগদাদের দক্ষিণে শিয়া অধ্যূষিত এলাকা বাইয়ায় একটি কার ডিলারশিপের কাছে এই গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৪৮ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরও প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রপ (আইএস)।

এ নিয়ে তিন দিনের ব্যবধানে বাগদাদে তৃতীয়বারের মতো আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত